Train Accident: ৩০ ফুট উঁচু থেকে ঝুলছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ কামরা, কীভাবে একই লাইনে দুটি ট্রেন?
নিউ জলপাইগুড়ির পরে রাঙাপানি স্টেশন পেরিয়ে ধীর গতিতে চলছিল ট্রেনটি তখনই হঠাৎ করে পিছন থেকে তীব্র গতিতে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। মুহূর্তে সব ওলট পালট। তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনের ২টি কামরা একেবারে উল্টে গিয়ে পড়ে পাশের লাইনে।
একেবারে পিছনের পার্সেল ভ্যান, লাগেজ ভ্যান উল্টে গিয়েছে। আবার একটি জেনারেল কামরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্টে গিয়ে ৩০ ফুট উচ্চতায় ঝুলছে ট্রেনের কামরা। এমনই ভয়াবহ পরিস্থিতি ৈতরি হয়েছে। প্রাথমিক খবরে জানা যাচ্ছে কমপক্ষে ২০ জনের মতো আহত হয়েছেন। তাঁদের উত্তরবঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

একটি জেনারেল কামরা একেবারে দুমড়ে-মুচরে গিয়েছে। সেই কামরা থেকে গোঙানির আওয়াজ আসছে কিন্তু কাটার দিয়ে দরজা বা জানলা না কাটা পর্যন্ত সেখান থেকে কাউকে বের করা যাচ্ছে না। সেই কামরায় মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে পৌঁছেছে। রেলের কর্মীরাও সেখানে পৌঁছে গিয়েছেন।
আতঙ্কে রয়েছেন ট্রেনের অন্য কামরারা যাত্রীরা। তাঁরা জানিয়েছেন রাঙামাটি স্টেশন পেরোনোর পর ধীর গতিতে চলছিল ট্রেনটি। হঠাৎ তাঁরা ঝাঁকুনি অনুভব করেন। তারপরেই তাঁরা দেখেন লাইনের বাইরে ছিটকে গিয়ে পড়েছে
২টি কামরা লাইনচ্যূত। ইতিমধ্যেই ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড গতিতে মালগাড়ি এসে ধাক্কা মেরেছিল। মালগাড়ির কামরা গুলো একেবারে দুমরে মুচরে গিয়েছে।
শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। শিয়ালদহ স্টেশনে যাত্রীদের পরিবারের লোকেরা ভিড় করতে শুরু করেছেন। যাত্রীদের সঙ্গে পরিবারের লোকেরা খোঁজ খবর নিতে আসতে চাইছেন। যাত্রীদের পরিবারের লোকেরা অভিযোগ করেছেন সেখানে কোনও তথ্য তাঁরা পাচ্ছেন না। ইতিমধ্যেই রেলের তরফে সিগন্যালিংয়ের ত্রিুটি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রথমে উদ্ধারকাজে জোর দিয়েছেন তাঁরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন আগে উদ্ধারকাজ ঠিক করা হবে তারপরে দুর্ঘটনার কারণে তদন্ত করা হবে।
রেলমন্ত্রী ইতিমধ্যেই কন্ট্রোলরুমে পৌঁছে গিয়েছেন। তিনি নিজে উদ্ধারকাজের তদারকি করছেন। রেলের তরফে জানানো হয়েছে সিগন্যাল ফেল করায় মালগাড়িটি একই লাইনে চলে এসেছিল সেখান থেকেই দুর্ঘটনা। যদিও বিস্তারিত কারণ এখনও খোঁজ করে জানানো হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications