Dragon Fruit Tree: ইউটিউব দেখে বাড়ির ছাদে ফলছে ড্রাগন ফ্রুট! মলয় রায়ের কীর্তি অবাক করবেই
Dragon Fruit Tree: ছাদ বাগানে ড্রাগন ফ্রুটের ( How To Grow Dragon Fruit) ছাদবাগান! আর তা তৈরি করেই কার্যত নজির গড়লেন অবসরপ্রাপ্ত সেনা কর্মী মলয় রায়। তবে এমন বাগান (Dragon Fruit) করতে কোনও কারিগরি শিক্ষা নেননি তিনি। একেবারে YOU TUBE দেখেই একেবারে বিশাল ছাদে এই কর্মকাণ্ডে সেরে ফেলেছেন মলয় রায়।
যা ইতিমধ্যে নজর কেড়েছে সবার। কিন্তু ইউটিউব দেখে কি এত বড় কর্মকাণ্ড সম্ভব ছিল পেশায় অবসরপ্রাপ্ত সেনা কর্মীর? মলয় রায়ের বাড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের টুপামারিতে। কোনও প্রশিক্ষণ ছাড়াই শখের বসে বাড়ির ছাদে ড্রাগণ ফ্রুট চাষের পরিকল্পনা করে বসেন। কিন্তু পরিকল্পনা করলেই তো হল না! কীভাবে সফল ফলবে! আর সেই সময়ে একেবারে মুসকিল আসান হয় ইউটিউব। আর তা দেখেই ড্রাগন ফ্রুটের চাষের ব্যাপারে সমস্ত কিছু জেনে নিন মলয় রায়।

বিশেষ করে কেমন মাটি প্রয়োজন, কি সার প্রয়োগ করতে হবে বিস্তারিত জেনে নেন ইউটিউব থেকেই। আর এরপরেই ময়দানে নেমে পড়েন মলয় রায়। সালটা ২০২১! বাড়ির দোতলার ১১০০ স্কয়ার ফিট ছাদে ২৫০ টি গাছের চারা রোপন করার মাধ্যমে ছাদ বাগান শুরু করেন মলয়বাবু। আর তা করতে গিয়ে নদিয়া জেলার চাকদহের পাশাপাশি গোহাটি এবং নেপাল থেকেও ড্রাগন ফুডের কাটিং চারা কিনে আনেন মলয় রায়। গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা, জল দেওয়া সবটাই নিজে হাতে করেন তিনি।

আর এভাবে ফল পেতে বেশি সময় লাগেনি! গাছের বয়স যখন ৮ মাস তখনই প্রথম ফল পান পেশায় অবসরপ্রাপ্ত ওই কর্মী। যদিও বর্তমানে পুরনো গাছগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করেছে। যা দেখলে একেবারে চমকে যাবেন যে কেউ! এই বিষয়ে মলয়বাবু one india bangla-কে জানিয়েছেন, জাম্বোরেড, পিংকরোজ ও মরক্কোণ রেড প্রজাতির ড্রাগন ফ্রুটের চাষ এখনও পর্যন্ত করেছেন বলে তিনি জানিয়েছেন।

কিন্তু হঠাত করে এমন চিন্তা এল কীভাবে? প্রথমে শখের বসে এর চাষ শুরু বলে জানিয়েছেন মলয় রায়। তবে ধীরে ধীরে ব্যবসায়ীক দিকেও মন দেবেন বলে জানিয়েছেন তিনি। ফলে ছাদে ফলা ড্রাগন ফলে কিছু অংশ বিক্রিও মলয় রায় করবেন বলে জানান। যেহেতু অসংখ্য ফল আসছে তাই সে ক্ষেত্রে এগুলো বিক্রি করা যেতেই পারে বলে তাঁর মত। তাছাড়া বর্তমান এর বাজার দরও যথেষ্ট রয়েছে। ছাদ বাগানে এমন অর্থকরী ফলের চাষ অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications