জলপাইগুড়িতে পণের বলি গৃহবধূ
জলপাইগুড়িতে পণের বলি গৃহবধূ
এযুগে এসেও পণপ্রথার অবসান হয়নি। পণের বলি হয়ে আবারও এই সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখে গেল জলপাইগুড়ি জেলার গৃহবধূ। বিয়ের ছয় মাসের মধ্যেই নববধূকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক স্বামী শ্বশুর সহ শ্বশুরবাড়ির লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জের জহুরি তালমা এলাকার বাসিন্দা নম্রতা বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় রাজগঞ্জের কালিনগর এলাকার বাসিন্দা জয়দেব বালার। গৃহবধূর পরিবার জানায়, বিয়েতে ছেলের পরিবারের দাবি মত সোনাদানা ও আসবাবপত্র সহ ৪ লক্ষ টাকার সামগ্রী পণ হিসেবে দিয়ে ছিল কনের পরিবার। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকে প্রতিদিন নিত্য নতুন পণের দাবিতে নম্রতার ওপর অত্যাচার বেড়ে গিয়েছিল।
গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা তাদের পছন্দ মতন জিনিস আনার জন্য চাপ দিত।
না এনে দিতে পারলেই নম্রতাকে বাড়ির সবাই মিলে মারধরের পর খেতেও দিত না এবং তার স্বামীকে ফের অন্য যায়গায় বিয়ে দেবে বলে তার উপর মানসিক চাপ তৈরি করতো বলেও অভিযোগ। জানা গিয়েছে দুদিন আগে শ্বশুরবাড়ি থেকে তাঁকে ফোন করে জানায়, 'সে মেয়ে গায়ে আগুন দিয়েছে'। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications