Hilsa Fish: কলকাতা-হাওড়ার পর উত্তরবঙ্গের বাজার জুড়ে পদ্মার ইলিশ! দাম শুনলে অবাক হবেনই
Hilsa Fish: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! আর দুর্গাপুজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া, আড্ডা, প্যান্ডেল হপিং। পুজোর চারটে দিন একেবারে চুটিয়ে আনন্দ উপভোগ করে নেওয়া। আএর এই সময়টার জন্যেই বাঙালি সারাটা বছর অধীর অপেক্ষা করে থাকে।
কবে পুজো (Durga Puja 2023) আসবে, পুজোর ৫টা দিন যেন সকলকেই আলাদা রূপে দেখা মেলে, ঠিক তেমনি পুজোর দিনগুলো বাঙালীর খাওয়া দাওয়াটাও (Hilsa Fish) কিন্তু স্পেশাল হওয়া মাস্ট।

- Hilsa Fish: বাঙালির মন ছিল বেজায় ভার
আর খাওয়া-দাওয়া মানেই একাধিক পদ! আর পুজোর মরসুমে বাঙালীর পাতে শস্য ইলিশ (Hilsa Fish) থাকবে না তা ভাবাই যায় না। উৎসবের মরশুমে বাঙালির জিভে অন্য স্বাদ এনে দেয় ইলিশ। তবে এই বছর বর্ষার শুরু থেকেই কোথাও না কোথাও ইলিশের যোগান নিয়ে বাঙালির মন ছিল বেজায় ভার, কারণ এবার বর্ষায় বাজারে দেখা মেলে নি পদ্মার ইলিশের। তাই একটু হলেও পুজোর মরসুমে পদ্মার ইলিশ পাতে পড়বে কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভোজনরসিকরা।
- Hilsa Fish: উত্তরেও পদ্মার ইলিশ
তবে অবশেষে কয়েকদিন আগে ওপার বাংলা থেকে এপার বাংলায় পৌঁছায় জিভে স্বাদ আনা সেই অপেক্ষারিত রুপোলি শস্য ইলিশের (Hilsa Fish)। জানা যায় পেট্রাপোল থেকে প্রায় ৩৫ টন পদ্মার ইলিশ এবাংলায় প্রবেশ করে। যার মধ্যে গত শনিবার ৩ টন পদ্মার ইলিশ এসে পোঁছায় উত্তরের পরিচিত শহর শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে।
- Hilsa Fish: পকেটে টান পড়ছে
তবে শিলিগুড়ির হোলসেল ফিশ মার্কেট এসোসিয়েশনের সম্পাদক বাপি চৌধুরী জানান, যে এবার বহু দেরিতে পদ্মার ইলিশ (Hilsa Fish) পৌঁছেছে বাংলায় যার পিছনে প্রচুর কারণও রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি জানান পরিমানে অনেক কম ইলিশ আসায় দাম প্রচুর রয়েছে।
যার ফলে মধ্যবিত্তদের পদ্মার ইলিশ কিনতে পকেটে টান পড়ছে। এছাড়াও পরিস্থিতি যা তাতে পুজোর সময় ইলিশের যোগান আরও কমবে বলে মনে করছেন। পরিমান কমলে পুজোর মধ্যে দাম তা আকাশছোঁয়া হওয়ার আশঙ্কায় চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।
- Hilsa Fish: দুধের স্বাধ ঘোলে
ফলে মধ্যবিত্তদের অধিক দাম দিয়ে এপারের ইলিশের (Hilsa Fish) ওপরই ভরসা রাখতে হবে। অর্থাৎ পুজোতে পাতে ইলিশ পড়লেও আদেও সেটা পদ্মার কিনা সেই প্রশ্ন উঠবেই। মধ্যবিত্তদের বাজারের ব্যাগে পুজোতে এপার বাংলার ইলিশি জায়গা পাবে বলে মনে করছেন অনেকেই। এক কথায় বলতে গেলে এবার পুজোয় দুধের স্বাধ ঘোলে মেটাতে হতে পারে মধ্যবিত্ত বাঙালিদের।












Click it and Unblock the Notifications