অত্যাধুনিক মানের স্থল বন্দর হবে হিলিতে, আর কী বললেন সুকান্ত মজুমদার?
দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানে স্থল বন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে প্রায় ২৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত এলাকা এদিন পরিদর্শনে যান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
শুধু তাই নয়, ওই স্থল বন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেলপথের হিলি রেল স্টেশন। সেই কথাই এখন অবধি স্থির হয়ে গিয়েছে। এদিন তিনি দুটি জায়গায় পরিদর্শন করেন। হিলি সীমান্তের ওই এলাকায় যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড পোর্ট। আমদানি ও রফতানি চলে এখান থেকে। দুই দেশের নাগরিকেরা ভারত ও বাংলাদেশ যাতায়াত করেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নতমানের করার জন্য পদক্ষেপ করা হচ্ছে। সেজন্য হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয়। ইতিমধ্যেই রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে। সেই এলাকা এদিন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার।
উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নতুন ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি হলে দেশের আমদানি বাণিজ্য এখান দিয়ে আরও বেশি করে হবে। ফলে দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ স্থানীয় ও জেলার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে৷
রাজ্য সরকারের কাছে একশো বিঘা জমি চেয়েছিল৷ ৭৫ বিঘা জমি রাজ্য সরকার এখনও চিহ্নিত করেছে। আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাড়বে। এমন আশা করা হচ্ছে। এখানকার যুবক - যুবতীদের যেন কর্ম সংস্থান হয়। সেজন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে৷
রেলের কাজও দ্রুত হচ্ছে। কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ হয়ে গিয়েছে। সেই জমি তুলে দেওয়া হবে রেলের কাছে৷ এ কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications