নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি
নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি
উত্তরবঙ্গে (north bengal) প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (weather office)। ২৮ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ২৮ ও ২৯ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আর ২৯ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে অতিভারী থেকে অতিপ্রবল বৃষ্টিপাত হবে।

বৃষ্টিপাতের কারণ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজস্থান থেকে বিহার এবং উত্তরঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। যার জেরেই এই বৃষ্টিপাত।

আবহাওয়া দফতরের হলুদ সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করে বলা হয়েছে, ২৮ জুন সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি (৭-১১সেমি) হতে পারে জলপাইগুড়ি জেলায়।

আবহাওয়া দফতরের কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ২৯ জুন মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
৩০ জুন বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে।
১ জুলাই বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতা পের মালদহ এবং দুই দিনাজপুরে।
২ জুলাই শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোনও কোনও অতিপ্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়।
৩ জুলাই শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা
আবহাওয়া দফতর থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে নদীগুলিতে জলস্তর বাড়বে। এছাড়াও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং-এ ভূমিধস হতে পারে। জমা জলে জমিতে থাকা ফসলের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।












Click it and Unblock the Notifications