Heat Wave: তেষ্টায় কাঠ গলা, পাহাড়ের কাছে থেকেও ঘামে ভিজছে শরীর
কাঞ্জনজঙ্ঘা দেখা যায় যেখান থেকে সেখান থেকে সেখানে বইছে তাপপ্রবাহ। প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষ। গরমে হাঁসফাঁস করছেন তাঁরা। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
যাকে বলা হয় উত্তরবঙ্গের গেটওয়ে সেই শিলিগুড়িতে চলছে তাপপ্রবাহ। অথচ এই শিলিগুড়ি থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের এন্ট্রিওয়ে এই শিলিগুড়ি। সেই শিলিগুড়ির মানুষ গরমে নাজেহাল। হাঁসফাঁস করছেন তাঁরা গরবে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই।

সকাল থেকে চড়া রোদ। বেলা ১১টা বাজলেই রাস্তা শুনশান হয়ে যাচ্ছে। গরমের কারণে ১৫ দিন গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। যাঁদের কাজের জন্য বাইরে বের না হয়ে উপায় নেই তাঁদেরই কেবল বাইরে দেখা যাচ্ছে।
দুপুরে এতটাই গরম হাওয়া দিচ্ছে যে দোকান বাজার বন্ধ করে দিতে হচ্ছে। দুপুরে রাস্তায় অটো, টোটো, রিকশা কোনও কিছুই পাওয়া যাচ্ছে না। গরমের হাত থেকে পথচারীদের বাঁচাতে একাধিক জায়গায় জলসত্র খোলা হয়েছে। শুধু শিলিগুড়ি নয় জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর জেলাতেও তাপমাত্রা চড়েছে। সেখানেও গরবে জেরবার বাসিন্দারা। মালদাতেও চলছে তাপপ্রবাহ।

যদিও পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রহাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই সেখানে। যদিও বর্ষা রাজ্যে ঢোকার পর প্রথমে উত্তরবঙ্গেই বৃষ্টি শুরু হয়। এবং বর্ষার জানান দিতে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়। কিন্তু এবার যেন সব নিয়ম ওলট-পালট হয়ে গিয়েছে।
১ জুন কেরলে বর্ষা প্রবেশ করার কথা। কিন্তু এখনও সেখানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দেখা মিলছে না। যদিও আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে আর ২ দিনের অপেক্ষা। তারপরেই কেরলে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই নাকি কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

কেরলে যদি ৪ তারিখে বর্ষা প্রবেশ করে তাহলে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও আরও বেশ কিছু দিন সময় লাগবে। জুনের মাঝামাঝির আগে বর্ষার প্রবেশের কোনও সম্ভাবনা নেই। যদিও আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবার বর্ষা দেরিতে এলেও বৃষ্টি কিন্তু স্বাভাবিক হারেই হবে। অর্থাৎ চাষের তেমন ক্ষতির আশঙ্কা নেই। যদিও দেরিতে বর্ষা আসার কারণে ধান চাষে প্রভাব পড়বে।
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পাশাপাশি লু বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। কলকাতা শহরের তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।












Click it and Unblock the Notifications