পঞ্চায়েত ভোটের আগে পাহাড়ে রাজনীতির উত্তাপ, হামরো পার্টির হাতছাড়া হচ্ছে দার্জিলিং পুরসভা
পঞ্চায়েত ভোটের আগে পাহাড়ে রাজনীতির উত্তাপ, হামরো পার্টির হাতছাড়া হচ্ছে দার্জিলিং পুরসভা
পঞ্চায়েত ভোটের আগে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে পাহাড়ে। হামরো পার্টির ৬ জন যোগ দিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। আবার তৃণমূল কংগ্রেসের ২ কাউন্সিলর অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে সমর্থন করার কথা জানিয়েছে। কাজেই সংখ্যা গরিষ্ঠতা হারাতে পারে হামরো পার্টি দার্জিলিং পুরসভায়।

দার্জিলিংয়ে হামরো পার্টির হাতছাড়া হতে চলেছ পুরসভা। এবারের পুরসভা ভোটে সকলে চমকে গিয়েই পাহাড়ে জয়লাভ করেছিলেন হামরো পার্টির প্রতিনিধিরা। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে পুরবোর্ড গঠন করে হামরো পার্টি। কিন্তু মাস খানেক যেতে না যেতেই টানমাটাল হামরো পার্টির বোর্ড। এক দিনের দলের ৬ কাউন্সিলর যোগ দিয়েছেন অনীত থাপার হামরো পার্টিতে। কাজেই নড়বড়ে হয়ে পড়েছে পুরবোর্ড।
৩২ আসনের দার্জিলিং পুরসভায় ১৮ টি আসন জিতে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করেছিল হামরো পার্টি। এক কাউন্সিলর পদত্যাগ করায় মোট ৩১ জন কাউন্সিলর নিয়ে বোর্ড রয়েছে। আর ১২ জন কাউন্সিলর রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর। নতুন করে ৬ হামরো পার্টির কাউন্সিলর অনীত থাপার দলে যোগ দেওয়ায় এখন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন।
সূত্রের খবর শীঘ্রই দার্জিলিং পুরসভায় অনাস্থ প্রস্তাব আনতে চলেছে অনীত থাপার দল। অজয় এডওয়ার্ডের দলকে চ্যালেঞ্জ জানিয়ে এই ময়দানে নামছে অনীত থাপার দল। এদিকেো আবার তৃণমূল কংগ্রেসও সমর্থন জানিয়েছে অনীত থাপার দলকে। অনীত থাপার দল বোর্ড পেলে সুবিধা হবে তৃণমূল কংগ্রেসের। অজয় এডওয়ার্ডের হাত ধরে নতুন করে পাহাড় সাজানোর পরিকল্পনায় ছিল দার্জিলিং পুরসভা। কিন্তু হঠাৎ করে ৬ কাউন্সিলরের দল বদলে সেই কাজ অধরাই থেকে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার নতুন করে পাহাড়ে মাথা চাড়া দিয়ে উঠেছেন বিমল গুরুং। গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে সরব হয়েছেন তিনি। লোকসভা ভোটে গোর্খাল্যান্ডের দাবি যে পূরণ করবে সেই রাজনৈতিক দলতে তাঁরা সমর্থন জানাবেন বলে জানিয়েছেন বিমল গুরুং। তবে অনীত থাপার দল দার্জিলিংয়ে বোর্ড গড়লে সুবিধা হবে শাসক দলেরই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications