সীমা ছাড়াচ্ছেন, মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ! অভিষেককে একহাত রাজ্যপালের
নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ রবিবার দার্জিলিংয়ে যাবেন তিনি আর তর আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূ
নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ রবিবার দার্জিলিংয়ে যাবেন তিনি আর তর আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল।
যার মধ্যে নাম না করে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডকেও তোপ দাগলেন জগদ্বীপ ধনখড়। যা নিয়ে নতুন করে সংঘাতের সূত্রপাত হতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল।

সীমা ছাড়িয়েছেন এক সাংসদ
শিলিগুড়িতে নেমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন রাজ্যপাল। তবে কোনও নাম কিন্তু নেননি তিনি। তবে মন্তব্যের প্রবল নিন্দা করে বলেন, একজন সাংসদ প্রকাশ্য জনসভা থেকে বিচারপতিকে আক্রমণ করছেন। এসএসসি দুর্নীতিতে একজন বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁকে আক্রমণ করে এক সাংসদের এহেন মন্তব্য নিন্দাজনক বলেও মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ে'র। শুধু তাই নয়, সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করছেন বলেও তোপ তাঁর। এই বিষয়ে মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের।

এক নজরে কি বলেছেন অভিষেক?
শনিবার হলদিয়াতে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, একজন-দুজন এমন বিচার ব্যবস্থায় রয়েছেন যারা সম্পূর্ণ যোগসাজসে কাজ করছেন। একেবারে তল্পিবাহকের কাজ করছেন বলেও আক্রমণ অভিষেকের। শুধু তাই নয়, কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে বলেও মন্তব্য। এমনকি এহেন সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নিলেও, আমি ২ হাজার বার এই কথা বলব বলেও মন্তব্য অভিষেকের। আর এভাবে প্রকাশ্যে বিচার ব্যবস্থা নিয়ে অভিষেক মুখ খুলতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ইতিমধ্যে অভিষেকের এহেন মন্তব্যকে আদালত অবমাননা বলে দাবি করেছে বামেরা।

শুরু হয়েছে জোর বিতর্ক
তবে এদিন যে ভাবে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল তা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। পালটা আক্রমণ শাসকদলের তরফে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, রাজ্যপাল নিজেকে বড় লাঠ হিসাবে মনে করছে। কিন্তু এখন ব্রিটিশ শাসন নেই। উনি ভুলে গিয়েছেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের। শুধু তাই নয়,ওদের মুখোশ খুলে যাচ্ছে। বিচার ব্যবস্থা যখনই দুর্নীতিকে সামনে নিয়ে আসছে। তখনও ওরা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে বলে মন্তব্য আইনজীবী বিশাক ভট্টাচার্যের। এটা সম্পূর্ণ আদালত অবমাননা বলেও ব্যাখ্যা তাঁর। দুর্নীতির পক্ষে অন্যান্য বিচারপতিরা থাকবেন এমন আখাংকা প্রকাশ করা বলেও বক্তব্য বাম এই সাংসদের। আরও বলেন, এটা তৃণমূল নেতাদের পক্ষেই মানায়।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications