চুরি করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে চম্পট ডাকাত দলের, ইংরেজবাজারে আতঙ্কে ব্যবসায়ীরা

মালদহে আবার সোনার দোকানে চুরি।এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো।শাটার কাটা ও চুরির পর সিসিটিভি হার্ডিস্ক খুলে নিয়ে চম্পট দিল পুলিশ।

ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়।এলাকায় রাস্তার ধারেই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ির সোনার দোকান।গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং সাটার কেটে সোনার দোকানে চুরি করে। সোনা এবং রুপো মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলংকার ছিল।

CCTV

প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।স্থানীয়দের অভিযোগ দিন কয়েক আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল।তারপর আবার এই ঘটনায় তারা আতঙ্কে আছেন।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

গত কয়েক মাস ধরে রাজ্যের একাধিক জেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। মেদিনীপুর, হুগলি, হাওড়া সহ একাধিক জায়গায় সোনার দোকানে লুঠপাটের ঘটনা ঘটছে। এর নেপথ্যে কোনও গ্যাং কাজ করছে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই এই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জেলায় জেলায় আলোচনা করেছে পুলিশ প্রশাসন। সতর্কতার সঙ্গে দোকান খোলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দোকানে কোনও সন্দেহজনক ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে কীভাবে পুলিশকে খবর দেবেমন তা নিয়েও সচেতন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+