Lok Sabha Vote 2024: ভোটের মাঝে উত্তেজনা দার্জিলিংয়ে , বিপুল টাকা সহ গ্রেফতার GNLF নেতা
আজ রাজ্যে দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং এব দুই দিনাজপুর জেলায় সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। সকাল সকাল বুথে ভিড় করেছেন ভোটাররা। তিন কেন্দ্রই দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট। ভোটেরক আগেই দার্জিলিংয়ে জিএনএলএফ নেতাকে গ্রেফতার করেছে কমিশন।
দার্জিলিংয়ের জিএনএলএফ নেতা নিমা লামাকে গ্রেফতার করা হয়েছে। ভোটের আগেরদিন রাতেই তাঁকে গ্রেফতার করে কমিশন। তাঁর গাড়ি থেকে ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। নিমা লামা চা-বাগানের জিএন এলএফ নেতা বলে পরিচিত। তবে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে দার্জিলিংয়ে।

যদিও গোর্খা জনমুক্তি মোর্চা এবার বিজেপিকেই সমর্থন জানিয়েছে। মোর্চা নেতা বিমল গুরুং-কে দেখা গিয়েছিল রাজু বিস্তার প্রচারে। তিনি স্পষ্টই জানিয়েছেন এবারও পাহাড়ে বিজেপিই জয়ী হবে। তবে রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে পাহাড়ে বিজেপির অন্দরে বিরোধ তৈরি হয়েছে। রাজু বিস্তাকে প্রার্থী করায় নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন কালিম্পংয়েরক বিজেপি বিধায়ক।
তবে ভোটের দিন সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণই চলছে দার্জিলিংয়ে। সকাল সকাল ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। সেই সঙ্গে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। কালিম্পংয়েও সকাল থেকে চলছে ভোট গ্রহন। সকাল সকাল ভোটাররা হাজির হয়ে িগয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। কালিম্পংয়ের একাধিক বুথে সকাল থেকে লম্বা লাইন পড়ে গিয়েছে।

দার্জিলিংয়ে এবার চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের গোপাল লামা, বিজেপির রাজু বিস্ত, নির্দল প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী। গুরুংয়ের বিজেপিকে সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালের ভোটে আগে তৃণমূলের আশ্রয়েই পাহাড়ে ফিরেছিলেন গুরুং। সেবার ভোটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেও তিনি জানিয়েছিলেন লোকসবা ভোটে যে রাজনৈতিক দল তাঁেদর পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানাবে সেই রাজনৈতিক দলকে তারা সমর্থন জানাবেন।

Click it and Unblock the Notifications