ধূপগুড়িতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ধূপগুড়িতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
জলপাইগুড়ির ধূপগুড়িতে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ধুপগুড়ি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। এমনকি এই কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাকে। ঘটনায় প্রাণে মারার আতঙ্কে ২ দিন চুপ থাকে ওই নাবালিকা। এরপরই বুধবার রাতে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার।

অভিযোগ, সোমবার রাতে বাড়ি সংলগ্ন রাস্তা থেকে ওই নাবালিকাকে বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে বাড়ির সামনের ফাঁকা রাস্তায় তাকে নামিয়ে দিয়ে যায় অভিযুক্ত। এমনকি বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার নির্যাতিতাকে জলপাইগুড়ি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। শরীরে নির্যাতনের প্রমাণ মেলে।
এরপরই দুই অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য জন পলাতক। এলাকার পুলিশ সুপার প্রবীর কুমার যাদব জানান, এই ঘটনায় দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জনকেও খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications