নতুন বাড়ির বিদ্যুতের পাইপ দিয়ে হু হু করে বেরিয়ে আসছে গ্যাস! ভূতুড়ে কাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক

নব নির্মিত ভবনের বিদ্যুতের আর্থিং করার পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস। যা নিয়ে তীব্র আতঙ্ক। এমনকি স্থানীয় মানুষের মধ্যেও কৌতুহলের সৃষ্টি হয়েছে। আর এই রহস্য ভেদেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর শাখা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের শরণাপন্ন হয়েছেন।

সেই মতো বউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গিয়েছে, বিদ্যুতের আর্থিং করার জন্য মাটির ৩২ ফুট গভীর পর্যন্ত পুঁতে রাখা হয় পাইপ। তবে এখনও পর্যন্ত বাড়িটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। তবে ওই পাইপ দিয়ে অনবরত মাটির মাটির নীচ থেকে সশব্দে হাওয়া বেরিয়ে আসছে। আশ্চার্যজনক এই ঘটনাটি দিন চারেক আগে সামনে এসেছে ইসলামপুর শহরের জীবনমোড় এলাকায়।

বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বাড়ি মালিক ও প্রতিবেশীরা। খবরটি ধীরে ধীরে এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকেই তা দেখার জন্য ভিড় করছেন। বিষয়টির খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র, সহ সম্পাদক শ্রাবন্তী কর্মকার সহ অনেকেই ঘটনাস্থলে যান। তাঁরা বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করেন।

তারা ওই নির্গত গ্যাস সংগ্রহ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পাঠান। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল ও উত্তর দিনাজপুর জেলার বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড: প্রদীপ সামন্ত বলেন, বিষয়টি দেখা হলো। এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, কি করে গ্যাস বের হচ্ছে। আমাদের আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নমুনা পাঠানোর পর এদিন ভূতত্ত্ব বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান। খুব শীঘ্রই এহেন রহস্য ফাঁস হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড: প্রদীপ সামন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+