শাটার ভেঙে সোনার গয়নার দোকান খালি করল ডাকাত দল, মালদায় হাড়হিম করা ঘটনা

দুঃসাহসিক ডাকাতির ঘটনা ফের মালদা জেলায়। চাঁচলে সোনার দোকানে অতি সম্প্রতি ভয়াবহ ডাকাতি হয়েছে। এরপর গভীর রাতে ডাকাতরা হানা দিল হবিবপুরে। দোকানের শাটার ভেঙে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি হল। রীতিমতো আতঙ্ক ছড়ালো এলাকায়।

সোমবার গভীর রাতে এই দুঃসাহসিক ডাকাতি ঘটেছে হবিবপুরের বুলবুলচণ্ডীতে। সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুলচণ্ডীর অরুণা মার্কেটের ঘটনা। মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটেনি এখনো। আবার মালদায় সোনার দোকানে ডাকাতি।

Malda

এবার জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ সাত থেকে আট জনের ডাকাত দল আসে। সোনার দোকানের শাটার ভাঙা হয়। ভিতরে ঢুকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না তারা লুট করেছে। শুধু তাই নয়, পালানোর সময় এলাকায় বোমা মারা হয় বলেও খবর। গোটা এলাকায় ত্রাসের সঞ্চার করার চেষ্টা হয়েছিল বলে খবর।

সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখেছিল পরে তাকে উদ্ধার করা হয়। হবিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। তবে মঙ্গলবার বেলা পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি। এমনই জানা যাচ্ছে।

জানা গিয়েছে মালদায় তিনটি বড় ডাকাতের ঘটনা ঘটল দেড় মাসের মধ্যে। আগের দুটির কোনও কিনারা করা যায়নি। তাহলে কি একই ডাকাত দল এই ঘটনা ঘটাচ্ছে? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জেলা পুলিশ তথ্য পাওয়ার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+