কন্যা সন্তানের বাবা হওয়ার খুশিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা বালুরঘাটে

কন্যা সন্তানের বাবা হওয়ার খুশিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা বালুরঘাটে

আর কিছুদিন বাদে বঙ্গে আগমন ঘটবে মাতৃরূপী দেবী দুর্গার। কন্যাকে এই দেশে দেবী রূপে পুজো করা হলেও এখনও কন্যাভ্রুণ হত্যা বর্তমান। কিন্তু এই বাবা একটু অন্যরকমভাবে তাঁর কন্যা সন্তান হওয়ার আনন্দকে অন্যভাবে জাহির করেন।

কন্যা সন্তানের বাবা হওয়ার খুশিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা বালুরঘাটে


বালুরঘাট শহরের বেসরকারি ডায়গনস্টিক সেন্টারের কর্ণধার প্রমিত লাহার বাড়িতে মেয়ে জন্মেছে। তাঁর কথায় তাঁর বাড়িতে লক্ষ্মী এসেছে। তাই নিজের বাড়িও মেয়ে সন্তান হওয়ার খুশিতে ফুল দিয়ে সাজিয়েছেন তো বটেই উপরন্তু আরও এক দারুণ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। বালুরঘাট শহরে প্রমিত বাবুর বেশ কিছু রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরেনর ল্যাব রয়েছে।

বৃহস্পতিবার সেই ল্যাবগুলিতে রক্ত পরীক্ষা সহ সব ধরনের পরীক্ষা বিনামূল্যে করানো হয়। প্রমিত লাহা কন্যা সন্তান হওয়ার খুশি এভাবেই প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, '‌সবাই মেয়ের বিয়ের সময় উৎসব করে কিন্তু আমি মেয়ের আগমনের কারণে উৎসব পালন করলাম। আমার সব ল্যাবে প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো জন করে পরীক্ষা করাতে আসেন, তারা সকলেই বিনামূল্যে পরীক্ষা করিয়েছেন।’‌ প্রমিত লাহার এই উদ্যোগে অবশ্যই খুশি পরীক্ষা করতে আসা মানুষেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+