North Bengal Flood Situation: প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি! জলের স্রোতে ধসে পড়ছে একের পর এক বাড়ি
North Bengal Flood Situation: প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই অবস্থায় উত্তরবঙ্গের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের জেরে কালচিনি মালি লাইন এলাকায় দশটি পাকা বাড়ি একেবারে ধসে যেতে বসেছে।
যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনের আধিকারিকরা। বৃহষ্পতিবার সকাল থেকে ও বৃষ্টি হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। আলিপুরদুয়ার জেলার সর্বত্র বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা (North Bengal Flood Situation) ।

বৃষ্টিতে জলের প্রবল স্রোতে (North Bengal Flood Situation) ধ্বসে যাচ্ছে কালচিনি মালিবাড়ী এলাকার বেশ কয়েকটি পাকা বাড়ি। প্রশাসনের আশঙ্কা, যে কোনও মুহূর্তে ধসে পড়ে যেতে পারে বাড়িগুলি। বিপর্যয়ের আশঙ্কায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন সেখানকার একাধিক পরিবার। কিন্তু এরপরেও কী আশঙ্কা কাটছে?
বাসিন্দারা বলছেন, ভাঙনের জেরে এলাকার দশজন বাসিন্দার ঘর ভেঙে গিয়েছে। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, বাড়ি বাঁচানোর কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনের। তাদের কথায়, বিপদের কথা ভেবে আমরা নিজেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। তবে যা পরিস্থিতি যে কোনও মুহূর্তে বিপদ নেমে আসতে পারে বলে দাবি স্থানীয় মানুষজনের।
এই অবস্থায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিজনিত পরিস্থিতির উন্নতি হবে। তবে রবিবার শুধুমাত্র দার্জিলিং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যা অবশ্যই স্বস্তির খবর উত্তরবঙ্গের মানুষের কাছে।












Click it and Unblock the Notifications