North Bengal Flood Situation: জল বাড়ছে তোর্সায়, ফুঁসছে একাধিক নদী! বন্যার আশঙ্কায় উত্তরবঙ্গ
North Bengal Flood Situation: লাগাতার বর্ষণে একেবারে বিপর্যস্ত উত্তরবঙ্গ! যার ফলে ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে তোর্সায়। ইতিমধ্যে কোচবিহার শহর প্রায় জলমগ্ন। সমস্যার মধ্যে পড়েছেন তোর্সার দু'পাশের বাসিন্দারা।
যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জলবন্টন বিভাগের আধিকারিকরা। যদিও পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিলেও এখনও পর্যন্ত কোনও জনপ্রিতিনিধিকে দেখা যায়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

প্রবল বৃষ্টির ফলে তোর্সার ( North Bengal Flood Situation) জল বেড়েছে। আর তাতে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর সহ অধিকাংশই ডুবে গিয়েছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তোর্সা পাড়ের ওই এলাকাগুলোতে। তোর্সা পাড়ে থাকা একটি ব্রিজ ইতিমধ্যে ডুবে গিয়েছে। ফলে যাতায়াত প্রায় বন্ধ। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের সমস্ত নদীগুলিতেই ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে বেশির ভাগ নদীই।
যদি লাগাতার এই ধরনের বৃষ্টি ( North Bengal Flood Situation) হতে থাকে তবে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক অসুবিধার মধ্যেই পড়তে হবে। শুধু জনপ্রতিনিধিরায় নয়, ওই এলাকায় এখনো পর্যন্ত কোনও স্বেচ্ছাসেবী সংগঠন যায়নি বলেই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নদীগুলির জলস্তর বাড়ার ফলে বিভিন্ন ওয়ার্ডগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবেই বিপদের মুখে পড়েছেন তোর্সা পাড়ের বাসিন্দারা। একইন অবস্থা ডুয়ার্সেও। বিভিন্ন জায়গায় একটানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি।
যদিও বৃহস্পতিবারের পর থেকে জল অনেকটাই কমতে শুরু করেছে! তবে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেক জায়গাতেই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক নজরদারি রাখা হয়েছে। ধুপগুড়ি ব্লকের বারোহালিয়া, মজুমদার কলোনি, জ্যোতিষের কলোনী, বানারহাট, নাগরাকাটা, বিন্নাগুরি সহ বিভিন্ন জায়গা জলমগ্ন। তবে বৃহস্পতিবার বিকেল থেকে সেভাবে বৃষ্টি না হওয়ায় জল অনেকটাই নেমে গিয়েছে।

যদিও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। অনেকেই রাত জেগে কাটিয়েছেন। কিছু কিছু এলাকায় আতঙ্কিত হয়ে মানুষ উঁচু জায়গায় রাত কাটান। জলমগ্ন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছে গবাদি পশু সহ বন্যপ্রাণীও।
বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা হয়। নামানো হয় সেনাবাহিনীকেও। ইতিমধ্যে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আর তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। এই অবস্থায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications