উন্নয়ন হয়নি, ভোট বয়কটের সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুরের পাঁচটি গ্রামের
উন্নয়ন হয়নি, ভোট বয়কটের সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুরের পাঁচটি গ্রামের
ভোট বড়ই বালাই! ভোট এলেই গ্রামে গ্রামে বাড়ি নেতা-নেত্রীরা আনাগোনা। মিলে প্রতিশ্রুতিও কিন্তু ভোট গেলেই আবার যে কি সেই। তাই এবার একুশের বিধানসভা নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে, উন্নয়ন হয়নি এই দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল, দক্ষিণ দিনাজপুর জেলায় হরিরামপুর ব্লকে পাঁচটি গ্রাম।

বাসিন্দারা জানান, প্রত্যাশা পূরণ না হলে ভোট বয়কট ছাড়া আর কোন পথই খোলা নেই বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুকুর, বিমলপাড়া, ভবানীপুর, কুরমানপুর, পশ্চিম সৈয়দপুর এই ৫ টি গ্রামের প্রায় শতাধিক পরিবারের সদস্যরা 'দক্ষিণ নয় উত্তর চাই' এই দাবি জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে আসেন।
এই এলাকার মানুষদের পুলিশ প্রশাসনের সাহায্য নিতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানায় আসতে হয়। আর প্রশাসনিক কাজের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ হরিরামপুরে যেতে হয়। ফলে সমস্যায় পরতে হয় এলাকার মানুষদের। কিছুদিন আগে ইটাহার ব্লক ও জেলা প্রশানের দফতরে বিক্ষোভ দেখান ও স্মারকলিপি জমা দেন আধিকারিকদের হাতে। তবুও দীর্ঘ দিনের সমস্যা সমাধান না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।
তাঁরা আরও জানিয়েছেন, 'আমরা এই বছর ভোট বয়কট করলাম এবং কোন রাজনীতি দলের নেতাদের আমাদের এই গ্রামে প্রবেশ করে ভোট প্রচার বা দেওয়াল লিখন করতে দেব না। যতদিন আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন আমরা এই ভাবে আন্দোলন চালিয়ে যাবো।'












Click it and Unblock the Notifications