রক্তে ভাসছে বাড়ির মেঝে, তপনে একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন
রক্তে ভাসছে বাড়ির মেঝে, তপনে একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন
দক্ষিণ দিনাজপুরের তপনে নৃশংসভাবে ৫ জনকে খুন করার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের তপনের জামালপুর গ্রামে প্রতিবেশীরা দেখতে পান রক্তে ভেসে যাচ্ছে বাড়ির উঠোন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিসকে। পুলিস গিয়ে দরজা খুলে দেখতে পান নৃশংস দৃশ্য।

ঘরের মধ্যে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে একই পরিবারের ৫ জনকে। তাঁদের মধ্যে ২ শিশুও রয়েছে। বৃদ্ধা মা, পুত্র, পুত্রবধূ ও তাঁদের দুই শিশু সন্তানকে কে বা কারা রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন করে গিয়েছে। ডাকাতি না পুরনো শত্রুতার জেরে খুন তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিস।
ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটমায় রাজনৈতিক কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রতিবেশীরা এই নিয়ে কিছু বলতে চাননি। উত্তরবঙ্গে শীতের আমেজ পড়ে যাওয়ায় সন্ধে নামলেই ঘরে থাকছেন বেশিরভাগ মানুষ। সেকারণেই কার ঘরে কি হচ্ছে সেটা আন্দাজ করা যায়নি। কোনও চিৎকারও শোনা যায়নি রাতে। এমনই জানিয়েছেন প্রতিবেশীরা।












Click it and Unblock the Notifications