Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাইড্রোজেনেই ছুটবে আস্ত ট্রেন, দার্জিলিং-এ দেখা মিলবে রেলের এই নতুন সদস্যের

First Hydrogen Train: ভারতে রেলের (Indian Rail) ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন ট্রেন সংযোজন হচ্ছে। আর এবার নতুন সংযোজন হল হাইড্রোজেন ট্রেন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী জিসেম্বর মাসেই দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হচ্ছে।

ডিজেল ও ইলেকট্রিসিটি ছাড়াই চলবে এই ট্রেন।ভারতীয় রেলের ক্ষেত্রে এক মাইলফলক হতে চলেছে এই ট্রেন। শুধুমাত্র জলই হবে এই ট্রেন চলার ক্ষেত্রে অন্যতম শক্তি (First Hydrogen Train)।

Hydrogen Train

  • First Hydrogen Train: ট্রেনে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল

এই ট্রেনে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল (First Hydrogen Train)। তার থেকেই উৎপন্ন হবে বিদ্যুৎ। ফলে এই ট্রেন চললে পরিবেশের কোনও ক্ষতি হবে না।

কার্বন বাদ দিয়ে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল। এই হাইড্রোজেন ট্রেন সেই লক্ষ্যেই কয়েক কদম এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ডিজেল ইঞ্জিন থেকে যে দূষণ হয়, তার থেকে মুক্তি পাওয়া যাবে। কার্বন-ডাই-অক্সাইড বা নাইট্রোনজেন-ডাই-অক্সাইডও নির্গত হবে না। এছাড়া ওই ট্রেন থেকে শব্দও বেরবে কম মাত্রায়। ৬০ শতাংশ কম আওয়াজ হবে।

  • First Hydrogen Train: ছুটবে দার্জিলিং'য়েও

দেশ জুড়ে ৩৫টি হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train) চালানো হবে। হরিয়ানার জিন্দ-সোনিপাত রুটে ৯০ কিলোমিটার জুড়ে চলবে ট্রায়াল রান। এছাড়াও যে সব রুটে হাইড্রোজেন ট্রেন চলবে, তার মধ্যে রয়েছে বাঙালির প্রিয় পর্যটন স্থল দার্জিলিং। নীলগিরি, কালকা-সিমলাতেও চলবে ট্রেনটি। এর গতি হবে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যাত্রীরা আরামেই যাতায়াত করতে পারবেন বলে মনে করছে রেল।

  • First Hydrogen Train: চালু করা হবে ৩৫টি হাইড্রোজেন ট্রেন

একবার হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্কে ভরা হলে ট্রেন যেতে পারবে ১০০০ কিলোমিটার পর্যন্ত। এক একটি হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train)তৈরির খরচ ৮০ কোটি টাকা। এছাড়াও নির্দিষ্ট হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন থাকতে হবে এই ট্রেনের জন্য। ২০৩০-এর মধ্যে রেলকে কার্বমুক্ত করাই লক্ষ্য। তাই তার আগে এই হাইড্রোজেন ট্রেন এক যুগান্তকারী উদ্যোগ।

২০২৫ সালের মধ্যে চালু করা হবে ৩৫টি হাইড্রোজেন ট্রেন। প্রত্যন্ত অঞ্চলের মধ্যে দিয়েও ছুটবে এই হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train)। থাকবে না শব্দ, গতিও বেশি। ফলে যাত্রীদের কোনও অসুবিধা হবে। পরিবেশের পাশাপাশি যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যেও নজর দেওয়া হয়েছে।

রেল যোগাযোগ ব্যবস্থাও যুগান্তকারী বিপ্লব ঘটাতে চায় মোদী সরকার। আর সেই লক্ষ্যেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। ইতিমধ্যে ভারতের রেল ট্র্যাকে ছুটয়ছে বন্দে ভারত, অমৃত ভারত এবং বন্দে মেট্রো। খুব শীঘ্রই যুক্ত হবে বন্দে ভারত স্লিপার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+