একটা গুলি চললে, পাল্টা চারগুণ গুলি চলবে! চরম হুঁশিয়ারি মমতা ঘনিষ্ঠ এই পুলিশ অফিসারের
Firing at Cops in North Dinajpur: পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চার গুণ গুলি চালানোর ক্ষমতা রয়েছে পুলিশের! ঠিক এই ভাষাতেই কার্যত অপরাধীদের হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বুধবার উত্তর দিনাজপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কাছে আচমকাই কর্তব্যরত দুই পুলিশ কর্মীর উপর এলোপাথাড়ি গুলি চলে (Firing at Cops in North Dinajpur)। অতর্কিতেই এই হামলা চালায় সাজ্জাক আলম নামে এক আসামি। খোদ পুলিশের ভ্যান থেকে দুই পুলিশকর্মীর উপর হামলা ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

রাজ্যে রক্ষকই যেখানে আক্রান্ত সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কতটা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ঘটনার পরেই আহত দুই পুলিশ কর্মীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি বুঝে রাতারাতি শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই দুই পুলিশ কর্মী চিকিৎসাধীন বলে খবর। এই অবস্থায় আহত দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার সকালেই শিলিগুড়ি পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসে।
সেখানে উত্তরবঙ্গের আইজি, উত্তরবঙ্গের ডিআইজি, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রায় ঘন্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন৷ যেখানে একাধিক ইস্যুতে দীর্ঘ আলোচনা হয় বলেই খবর। বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন তিনি।
যাওয়ার সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চার গুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে, পুলিশ তার জন্যই ট্রেনিং প্রাপ্ত। দু'জন পুলিশ কর্মীর উপর যে হামলা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পরেই পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায় অভিযুক্ত আসামী। তার খোঁজেও শুরু হয়েছে জোর তল্লাশি।
জেলাজুড়ে ঘটনার পরেই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে মালদহে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করা হয়। এরপরেই এই ঘটনায় তীব্র আতঙ্কের পরিবেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications