হিলি সীমান্তের ওপাড়ে জ্বলছে আগুন, এপাড়ে আটকে বাংলাদেশের নাগরিকরা

বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্রে। এপাড়ে বাংলায় সেই উত্তেজনার আঁচ এসে লাগল।

ওপাড় বাংলার উত্তেজনার আঁচ এপাড় বাংলার হিলি সীমান্তে এসে লাগল। আজ দুপুর দুটো পর্যন্ত হিলি সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ বৈধভাবে যাতায়াত করেছেন। ওপাড়ে হাসিনা সরকারের পতন ও সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাওয়ার ঘটনা ঘটে। সেই খবর ছড়িয়ে পড়তেই যাতায়াত বন্ধ হয়ে যায়। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়৷

Hili

বাংলা হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এপাড় থেকেই দেখা যায় উত্তেজিত জনতা ওপাড়ের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ভাঙচুর চালায় তারা। এরপরেই নিমেষে এপাড়ে হিলি সীমান্তে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে।

বিএসএফ জওয়ানরা সতর্ক হয়ে যায়। চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়। হিলি সীমান্তে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বালুরঘাট থেকে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হিলি ছুটে আসেন। তারা হিলি সীমান্তে প্রহরারত বিএসএফএর উচ্চ পদাধিকারিদের সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলেছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মানুষ হিলি সীমান্তে আটকে রয়েছেন। ইমিগ্রেশন দফতর সূত্রে জানা গিয়েছে এই কথা।পাশাপাশি বন্ধ রয়েছে বৈদেশিক বাণিজ্য। এপাড়ের একাধিক গাড়ি পণ্য নিয়ে ওপাড়ে আটকে পড়েছে। সেগুলি নিয়ে চিন্তিত হিলি বৈদেশিক বানিজ্য ওনার্স এসোসিয়েশনের কর্তাব্যক্তিরা।

ভারত বাংলাদেশের সব সীমান্তই এখন বন্ধ রাখা রয়েছে। রেলপথ, সড়ক পথ বিমান পথে যোগাযোগ আপাতত বন্ধ। পরিস্থিতির দিকে তাকিয়ে জল মাপা হচ্ছে। তারপরই প্রয়োজনীয় ব্যবস্থা হবে। এই কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+