নাবালিকাকে ধর্ষণ করে খুন: দাউ দাউ করে জ্বলছে কালিয়াগঞ্জ থানা, রণক্ষেত্র এলাকা
ফের রণক্ষেত্র কালিয়াগঞ্জ। গত কয়েকদিন আগেই এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় আজ মঙ্গলবার ফের একবার রণক্ষেত্র গোটা এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানাতেও। একেবারে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি একের পর এক গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ব্যাপক উত্তেজনা গোটা এলাকাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি নামানো হয়েছে র্যাফ এবং কমব্যাট ফোর্সও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খাচ্ছে পুলিশও। গত কয়েকদিন আগে কালিয়াগঞ্জের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। গত কয়েকদিনে একাধিকবার দোষীদের শাস্তির দাবিতে উত্তাল কালিয়াগঞ্জ।

আর এর মধ্যেই আজ মঙ্গলবার আদিবাসী সংগঠন এবং রাজবংশী একটি সংগঠনের তরফে কালিয়াগঞ্জ থানা অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জল কামানও। একের পর এক ব্যারিকেড তৈরি রাখা হয় আগে থেকেই। কিন্তু অভিযান প্রথমদিক থেকেই একেবারে রবংদেহী পরিস্থিতিতে ছিল। পুলিশের প্রথম ব্যারিকেড আন্দোলনকারীরা ভেঙে ফেলার পরে পুলিশের তরফেও ব্যাপক লাঠিচার্জ শুরু করা হয়।

এমনকি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। আর এরপরেই পরিস্থিতি একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে। ব্যাপক আকার নেয় এলাকা। পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে একেবারে কালিয়াগঞ্জে থানাতে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। আর এরপরেই থানাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। থানাতে থাকা আশেপাশের একাধিক ঘরেও আগুন লাগিয়ে দেওয়া হয়। একেবারে দাউ দাউ করে জ্বলছে গোটা থানা এবং সেই চত্বর। শুধু তাই নয়, একের পর এক গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। ভয়ঙ্কর সেই পরিস্থিতি।
যদিও এই ঘটনার পিছনে বিজেপি আছে বলে দাবি তৃণমূলের। এই ঘটনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় কুণাল ঘোষ। তাঁর দাবি, বিজেপির উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই ঘটনা। ফলে সবাইকে গ্রেফতারের দাবি তৃণমূলের। যদিও বিজেপির এহেন অভিযোগ উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ওই নাবালিকার মৃত্যু বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে। যদিও কি ধরনের বিষ্ক্রিয়া তা নিশ্চিত হতে রিপোর্ট পাঠানো হল ফরেন্সিক সায়েন্স ল্যাবে। আর এর মধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications