বাবা সিপিএম পার্টির হোল টাইমার, মাধ্যমিকে তৃতীয় বালুরঘাটের উদয়ন
বাড়ির দেওয়ালে রঙ হয়নি অনেক কাল। সাধারণ মধ্যবিত্তের বাড়ি যেমন, লেনিনের বাড়িও ঠিক তেমনই৷ লেনিনের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হবে। লেনিন শুনে অবাক হবেন না। এলাকার লোকজন তাকে লেনিন বলে ডাকে। ভালো নাম উদয়ন।
বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী পাড়ার বাসিন্দা উদয়নকে প্রসাদকে নিয়ে আলোচনা চলছে। কারণ, এবারের মাধ্যমিক পরীক্ষায় উদয়ন তৃতীয় স্থান অধিকার করেছে। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯১। উদয়নকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনাও শুরু হয়েছে।

চশমা আঁটা উদয়নকে প্রশ্ন করা হয়েছিল, তার বাবা কী করেন? উদয়ন বলেছে, বাবা সিপিএম পার্টির হোল টাইমার৷। হ্যাঁ, এটাই সত্য, বাবা উমেশ প্রসাদ সিপিএম দলের সর্বক্ষণের কর্মী৷ মা বিন্দু প্রসাদ চাকরি করেন না৷ ঘর সংসার সামলাতেই দিন চলে যায়। পার্টির হোল টাইমার মানে, তেমন বড় অংশের মাসে আর্থিক রোজগারও নয়৷ তাহলে চলে কীভাবে তিন জনের সংসার?
আর্থিক অস্বচ্ছলতা আছে সংসারে৷ কিন্তু লেনিনের তাই নিয়ে কোনও সমস্যা, অভিযোগ নেই৷ সে নিজের পড়াশোনা একইভাবে চালিয়ে যাচ্ছে। আর সেই পড়াশোনার ফল মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করা৷
ছেলের এই সাফল্যে খুশি বাবা - মা। পাড়া প্রতিবেশীরাও অত্যন্ত আনন্দিত। মিষ্টি আসছে সকাল থেকেই বাড়িতে। সকালে নম্বর জানার পরে স্কুলে গিয়েছিল উদয়ন। বালুরঘাট হাইস্কুলের ছাত্র সে। স্কুলে যেতেই মাস্টারমশাইরা তাকে জড়িয়ে ধরেন। অনেক আশীর্বাদ করে তাঁরা।
আর্থিক স্বাচ্ছন্দ নেই৷ কিন্তু তাই বলে ছেলের স্বপ্ন দেখা বন্ধ হবে না। ছেলে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নই বাস্তব করতে চান বাবা উমেশ প্রসাদ। উদয়ন আগামী দিনে ডাক্তারি পড়ছে চায়৷ সেজন্য যে প্রস্তুতিও নেবে জয়েন্টে বসার জন্য। আগামী দিনে চিকিৎসক হতে চায় উদয়ন।
বাবা জানাচ্ছেন, ছেলের স্বপ্ন বাস্তব করা হবে৷ কীভাবে এত অর্থের সংস্থান হবে? সেই প্রশ্নে বাবা জানিয়েছেন, ব্যবস্থা হবে।












Click it and Unblock the Notifications