Exit Poll: বিজেপি দুই জেলায় তৃণমূলকে হারাতে পারে, স্পষ্ট ইঙ্গিত মিলল বুথ ফেরত সমীক্ষায়
এবার পঞ্চায়েত নির্বাচনে কি কোনো জেলা পরিষদে জয়ের মুখ দেখবে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শুধু হেরেই চলেছে তারা। তাই তারা ঘুরে দাঁড়াতে বেছে নিয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে। বুথ ফেরত সমীক্ষায় আভাস বিজেপি উত্তরবঙ্গের দুটি জেলায় সাফল্যের মুখ দেখতে পারে।
সি ভোটারের তাদের জনমত সমীক্ষায় জানিয়েছিল বিজেপি বেশ কয়েকটি জেলা পরিষদে ভালো ফল করতে পারে। এমনকী তৃণমূলের হাত থেকে ক্ষমতাও দখল করতে পারে তারা। না শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের জেলা নয়, বিজেপি দখল করতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার।

সি ভোটারের সমীক্ষকরা জনমত সমীক্ষা অনুযায়ী জানিয়েছিলেন, আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৯টি আসন। সেখানে বিজেপি পেতে পারে ৮ থেকে ১২টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে বড়োজোর একটি আসন। এখানে উল্লেখ্য, ১৮ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১০।
এবার বুথ ফেরত সমীক্ষায় আভাস, আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪ থেকে ৮টি আসন। সেখানে বিজেপি পেতে পারে ১০ থেকে ১৮টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে বড়োজোর একটি আসন। এই জেলা পরিষদে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার আভাস দিয়েছে সমীক্ষা।
আর কোচবিহার নিয়ে সি ভোটারের জনমত সমীক্ষা বলেছিল, কোচবিহারে ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ১৯টি আসন। আর বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৯টি আসন। আর বাম-কংগ্রেস জিততে পারে একটি আসনে। এখানে ম্যাজিক ফিগাগ ১৭। বিজেপি সেই গণ্ডি পেরিয়ে যেতে পারে।

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, কোচবিহারে ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৭টি আসন। আর বিজেপি পেতে পারে ১৮ থেকে ২২টি আসন। আর বাম-কংগ্রেস জিততে পারে একটি আসনে।
এছাড়া সি ভোটারের জনমত সমীক্ষা বলেছিল, জলপাইগুড়ি জেলা পরিষদেও কাঁটে কা টক্কর দিতে পারে বিজেপি। সমীক্ষা অনুযায়ী ২৪ আসনের জেলা পরিষদে ১০ থেকে ১৪টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পরে ৯ থেকে ১৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট হিসেবে পেতে পারে সর্বোচ্চ ২টি আসন। এখানে ম্যাজিক ফিগার ১৩। তৃণমূলের পাশাপাশি বিজেপিও সেই সংখ্যা ছুঁতে পারে।












Click it and Unblock the Notifications