প্রচারের শেষ দিনেও উত্তপ্ত দিনহাটা, বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল?
শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। আজ বুধবার শেষ প্রচার। রাজ্যের কোচবিহার জেলায় ভোট। আর তার আগেই রাজনৈতিক উত্তেজনা। দিনহাটা এলাকার ভেটাগুড়িতে রাজনৈতিক অশান্তির খবর এসেছে।
শেষ দফার প্রচারের দিন তৃণমূলের উপর হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুই তৃণমূল কর্মী হামলায় জখম হয়েছেন বলেও খবর৷ বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

জানা গিয়েছে, ভেটাগুড়ি বাজার এলাকায় তৃণমূলের প্রচার হচ্ছিল। সেই সময় হামলা চালানো হয়৷ গাড়ির কাঁচ ভাঙচুর হয়৷ দুই তৃণমূল কর্মীও জখম হয়েছেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী প্রচারের শেষ দিনে ভেটাগুড়ি এলাকায় প্রচার করছিল তৃণমূল। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা এসে তাদের ওপর চড়াও।
কোচবিহার বেশ কয়েকটি নির্বাচনের থেকে রাজনৈতিক উত্তাপে চর্চায়। খবরের শিরোনামে ছিল শীতলকুচি কাণ্ড। ভোটের দিন পাঁচ জন মারা গিয়েছিলেন। দিনহাটা এলাকায় মাঝেমধেই হামলার ঘটনা দেখা যায়। সম্প্রতি উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিক দুজনের মধ্যে বিবাদ দেখা গিয়েছিল৷ দুই মন্ত্রী একে অপরের দিকে তেড়ে যায়৷ মহকুমা শাসকের মাথা ফেটেছিল ওই ঘটনায়।
এবার কোচবিহারে নির্বিঘ্নে ভোট করানো নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ৷ এলাকার বিজেপি নেতা অজয় রায় জানিয়েছেন, তৃণমূল অশান্তি করছে। এলাকায় গিয়ে অশালীন ভাষায় কথা বলা হয়। তৃণমূলকে ভোট না দিলে সাদা কাপড় পরতে হবে। এই কথা বলা হয়েছিল।
তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ দাবি করেছেন, নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী। তাঁর কাজ হল গুণ্ডামি। তাহলে এলাকায় শান্তি থাকবে কী করে? রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামী কাল কোচবিহার যাবেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে খবর।












Click it and Unblock the Notifications