হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়, মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ করল বনদফতর
বনদফতরের বিশেষ হাড়ি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের
জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া হয়নি অর্জুন দাসের। জঙ্গলের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সে। মাঝ পথে সাক্ষাৎ মহাকালের সঙ্গে দেখা। শুড়ে তুলে ছুড়ে মারে অর্জুনকে। সঙ্গে সঙ্গে মৃত্যু। সেই ঘটনার পর আতঙ্কিত শিলিগুড়ি জলপাইগুড়ির মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে বনদফতর। বিশেষ গাড়িতে করে তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। আবার পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।

গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। কড়া নিরাপত্তার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে মরিয়া রাজ্য সরকার। তারই মাঝে জলপাইগুড়িতে ঘটে গিয়েছে অঘটন। পরীক্ষা দিয়ে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের। এই ঘটনা শোনার পরেই শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল বন দফতর। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তারা। বাগডোগরার সেন্ট্রাল ফরেস্টের ফরেস্ট ভিজেলের ৩ পরীক্ষার্থীকে বনদফতরের নিজস্ব গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাগডোগরার জঙ্গল সংলগ্ন এলাকায় বনদফতরের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন ফরেস্ট ভিজেল এলাকায় সাধারণ মানুষদের প্রবেশ বন্ধ করেছে বাগডোগরা রেঞ্জ। শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে জানিয়েছেন রেঞ্জার সমীরণ রাজ। বনদফতরের এই পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
শুধু জলপাইগুড়িতে নয় রাজগঞ্জ বলেও একই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গল সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বন দপ্তরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হল। এদিন রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌছানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে বনবিভাগের পক্ষ থেকে। টাকিমারি এলাকা থেকে বনবিভাগের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের বেলাকোবা সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications