Dinhata Clash: কোনও হিংসা বরদাস্ত নয়, হুঁশিয়ারি রাজ্যপালের! দিনহাটার ঘটনায় রিপোর্ট চাইল কমিশন

Dinhata Clash: আস্নন লোকসভা ভোটে (Lok sabha election 2024) কোনও ভাবেই হিংসা বরদাস্ত নয়। কোনও ভাবে সমর্থনযোগ্য নয়। দিনহাটা পৌঁছেই কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C. V. Ananda Bose)। মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচ মাথার মোড়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

ঘটনাকে (Dinhata Clash) কেন্দ্র করে উত্তাল উত্তরের রাজনীতি। আর এর মধ্যেই বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরজমিনে গোটা এলাকা খতিয়ে দেখেন তিনি। কথা বলেন বেশ কয়েকজনের সঙ্গে। এমনকি ঘটনায় যারা আহত হয়েছেন সেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে রাজ্যপাল (C. V. Ananda Bose) কথা বলেন।

Dinhata Clash

ঘটনার বিষয়ে (Dinhata Clash) তাঁদের কাছে বিস্তারিত জানতে চান। সেই মতো মঙ্গলবার রাতে কী ঘটেছিল তা সবটাই বিস্তারিত রাজ্যপালকে জানান আহত কর্মীরা। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করেন রাজ্যপাল বোস। অন্যদিকে বিজেপি কর্মীদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজভবন। আর তা ইতিমধ্যে জমা দিয়েছেন পুলিশ আধিকারিকরা। যদিও এই প্রসঙ্গে রাজ্যপাল জানান, যে রিপোর্ট চেয়েছিলাম তা পুরোটাই গোপনীয়। তবে ভোটের দিনে হিংসার কোনও জায়গা নেই। রাজনৈতিক হিংসার (Dinhata Clash) বিষয়ে জ়িরো টলারেন্স বলে মন্তব্য রাজ্যপাল বোসের।

বাংলার মানুষ শান্তি চায় একই ভাবে দিনহাটার মানুষও শান্তি চায় বলে মন্তব্য তাঁর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দিনহাটার ঘটনায় ইতিমধ্যে বিস্তারিত রিপোরট নির্বাচন কমিশন তলব করেছে। কেন এবং কীভাবে এই ঘটনা, কি ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত কিছু কমিশন রিপোর্ট জেলা প্রশাসনের কাছে চেয়ে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।সেই মতো কমিশনে রিপোর্ট জমা পড়েছে বলে খবর। অন্যদিকে ঘটনার পরেই বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+