Lok Sabha Vote 2024: আগামীকাল ভোটে এলাকাতেই বন্দি থাকবেন উদয়ন, নিশীথের আর্জি মেনে নির্দেশ কমিশনের
নিশীথ প্রামাণিকের আর্জিতে সিলমোহর দিল নির্বাচন কমিশন। আগামীকাল রাজ্যে লোকসভার প্রথম দফার ভোট। সেই ভোটে যাতে অশান্তি না ছড়ায় দিনহাটায় তার জন্য উদয়ন গুহকে ভোটের দিন এলাকায় বন্দি রাখার আর্জি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। তাতেই অবশেষে সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন।
আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট। ইতিমধ্যেই ভোট কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। বুথে বুথে পাহারা দিতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারমধ্যেই উদয়ন গুহকে নিয়ে এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আগামীকাল তিনি নিজের এলাকার বাইরে বেরোতে পারবেন না। কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন উদয়ন গুহ। তিনি কমিশনের কাছে পাল্টা আর্জি জানিয়েছেন তাঁর এবং নিশীথ প্রামাণিকের গাড়ি পরীক্ষা যেন করা হয়। তাহলেই স্পশ্ট হয়ে যাবে কে আসল গুণ্ডা। গতকাল নিশীথ প্রামাণিক অভিযোগ করেছিলেন উদয়ন গুহই ভোটের দিন অশান্তির পাণ্ডা। তিনিই দলবল নিয়ে হামলা চালান অশান্তি করেন তাই ভোটের দিন তাঁকে এলাকাতেই বন্দি করা হোক। এলাকার বাইরে যেন তিনি বেরোতে না পারেন।
নিশীথের সেই আর্জিতে সারা দিয়েই আগামীকাল উদয়ন গুহর গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নিজের এলাকার বাইরে বেরোতে পারবেন না তিনি এমনই কড়া নির্দেশিকা জারি করা হয়ছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না তিনি। উদয়ন গুহ পাল্টা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর আবদারে কমিশন সারা দিয়েছেন। মানুষ জবাব দেবে। পাল্টা নিশীথ প্রামাণিককে নিশানা করে উদয়ন গুহ বলেছেন বিজেপি প্রার্থীকেই বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত নয়। কেবল ভোট দিতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল উদয়ন গুহর দলবলের বিরুদ্ধে। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই নেতা। এই নিয়ে জোর উত্তেজনা তৈরি হয়েছিল দিন হাটায়। দফায় দফায় উদয়ন গুহর সঙ্গে নিশীথ প্রামাণিকের বিবাদ প্রকাশ্যে এসেছে। উদয়ন গুহ পাল্টা নিশানা করে বলেছেন দুই নেতার বাড়িতেই তল্লাশি চালাক কমিশন। যার বাড়িতে দুষ্কৃতি পাওয়া যাবে তাকে যেন গ্রেফতার করা হয়। প্রকাশ্যে এই অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications