বেআইনি অর্থ লেনদেন! আরও এক তৃণমূল বিধায়ককে নোটিশ পাঠাল ED

এবার কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। আর এরপরেই দলত্যাগী বিধায়ককে ইডি নোটিশ পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দু'টি টিভি চ্যানেলে ব

এবার কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। আর এরপরেই দলত্যাগী বিধায়ককে ইডি নোটিশ পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দু'টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছেন তদন্তকারীরা।

অস্বস্তি বাড়িয়ে আরও এক তৃণমূল বিধায়ককে নোটিশ পাঠাল ED

২০১৮ থেকে ২০২২ পর্যন্ত এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ বলে জানা যাচ্ছে।

যদিও গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়ককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই নোটিশ পাঠিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বিধায়কের ব্যবসায়িক সংস্থা 'কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের' ঠিকানাতে সেই নোটিশ গিয়েছে বলে জানা যাচ্ছে।

সংস্থাটি রায়গঞ্জের ঠিকানাতে রয়েছে বলে খবর। ইডির তরফে দেওয়া নোটিশে দু'টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য বিধায়কের কাছে চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, বিজেপির টিকিটে জিতলেও পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন।

যদিও মুকুল রায় সহ অন্যান্য বিধায়কের মতোই কৃষ্ণ কল্যাণী নিজেকে বিজেপির একজন সদস্য বলেই দাবি করেছেন। আর এর মধ্যেই গত কয়েকদিন আগে পিএসির চেয়ারম্যান হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়। এক বছরের জন্যে ফের একবার কমিটির মেয়াদ বাড়ানো হয়। কিন্তু মেয়াদ বাড়ানো হলেও মুকুল রায় হঠাত করেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে দেন।

আর এরপরেই কৃষ্ণ কল্যাণীকে সেই পদে বসানো হয়। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। আড় এঈ বিতর্কের মধ্যেই তৃণমূল বিধায়ককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এহেন নোটিশ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বলে রাখা প্রয়োজন গত মাসখানেক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন রায়গঞ্জের এই বিধায়ক। কার্যত এরপরেই এই ইডির নোটিশ ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছেই।

তৃণমূলের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির কথায় চলে। তা বারবার বলা হয়েছে। কার্যত তা ফের প্রমাণিত হল বলে দাবি তৃণমূলের। যদিও পালটা বিজেপির দাবি, অন্যায় না করলে ভয় পাওয়ার কিছু নেই। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারই কেন্দ্রীয় এজেন্সি'র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির জন্যে আইন আলাদা তা নিয়ে সরব হন তিনি। পাশাপাশি বিজেপিতে গেলে ওয়াশিংমেশিনে সব কিছু পরিস্কার হয়ে যায় বলেও কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+