Lok Sabha Election 2024: ভোট চলাকালীন উত্তরবঙ্গে যাবেন না! রাজ্যপালকে বার্তা কমিশনের
Lok Sabha Election 2024: রাজ্যপালকে উত্তরবঙ্গে না যাওয়ার পরামর্শ দিল নির্বাচন কমিশন (election commission of india)। আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল সিভি আনন্দ বোসের (C. V. Ananda Bose)। শুক্রবার প্রথম দফার নির্বাচন রয়েছে। ভোট হবে উত্তরবঙ্গের তিন আসন অর্থাৎ জলপাইগুইড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
পরিস্থিতি সরজমিনে (Lok Sabha Election 2024) খতিয়ে দেখতেই উত্তরবঙ্গে যাওয়ার কথা জানান রাজ্যপাল বোস। কিন্তু সেখানে তাঁকে না যাওয়ার পরামর্শ দিল কমিশন (election commission of india)। ফলে রাজ্যপালের উত্তরবঙ্গ যাওয়া নিয়ে বাড়ল জটিলতা।

কমিশন জানিয়েছে, নির্বাচন চলাকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose) যদি নির্বাচন ক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধির বিরুদ্ধে। বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। ভোট হবে উত্তরবঙ্গের তিন আসন অর্থাৎ জলপাইগুইড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। কমিশনের নির্দেশ অনুযায়ী শেষ হয়েছে ভোটের প্রচার। সাইলেন্স পরিয়ড চলছে সেখানে। কমিশনের নিয়ম অনুযায়ী এই সমস্ত এলাকায় এখন ভোটার ছাড়া আর কেউ সেখানে যেতে পারবেন না। ফলে রাজ্যপালও কোচবিহার গেলে তা হবে বিধিভঙ্গের শামিল বলে বার্তা নির্বাচন কমিশনের।
নির্বাচনের আগে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে কোচবিহারে। এমনকি মঙ্গলবার রাতেই তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে দিনহাটায়। যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ'র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এমনকি ভোটের ৪৮ ঘণ্টা আগে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে চিঠিও দিয়েছেন তিনি। যা নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই অবস্থায় নজিরবিহীন পদক্ষেপ নেয় রাজভবন।
আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাওয়ার কথা জানান রাজ্যপাল বোস। আগের ঘোষণা অনুযায়ী প্রথমে কোচবিহারে যাওয়ার কথা ছিল তাঁর। প্রথম দফার নির্বাচনের পরিস্তিতি সরজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং দুই বিশেষ পর্যবেক্ষক দের সঙ্গেও বৈঠকের কথা ছিল। কিন্তু কমিশনের এই বার্তার পর রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন সেদিকেই নজর। বলে রাখা প্রয়োজন, এবার লোকসভা নির্বাচনের প্রথম দিন থেকে রাস্তায় থাকবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও সেই এক্তিয়ার রাজ্যপালের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এমনকি এই বিষয়ে কমিশনেও নালিশ জানায় শাসকদল। এরপরেই ভারতের নির্বাচন কমিশনের এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications