সাত সকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ, শিলিগুড়ি-দার্জিলিংয়ে ভূমিকম্প

সাত সকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ, শিলিগুড়ি-দার্জিলিংয়ে ভূমিকম্প

রবিবার সাত সকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ। শিলিগুড়ি সহ পার্বত্য এলাকায় সম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পঙেও অনুভূত হয়েছে কম্পন। ভূমিকম্পের উৎস্যস্থল নেপালের কাঠমান্ডু বলে জানা গিয়েেছ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শিলিগুড়ি-দার্জিলিংয়ে ভূমিকম্প

রবিবার সকাল ৮টা নাগাদ হঠাৎই কেঁপে ওঠে শিলিগুড়ি। ছুটির দিনের সকাল। সকলে ভালকরে ঘুম থেকে ওঠেননি তখনও। ধীরে ধীরে ঘুম ভাঙছিল সকলের। তার মধ্যে হঠাৎ করে কম্পন অনুভূত হয়। সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। শুধু শিলিগুড়িতে নয় কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াঙেও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। নেহাত কম ছিল না। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কাঠমান্ডু। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি কম্পন। কিন্তু পর পর ভূমিকম্প হওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

জুলাই মাসের ২ তারিখেও একবার কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গে। সেসময়ও প্রভাব পড়েছিল দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পঙে। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.১ থেকে ৪.১-র মধ্যে। সেবারও কম্পনের স্থায়ীত্ব বেশিক্ষণ ছিল। সেবার কম্পন অনুভূত হয়েছিল রাতে। প্রায় ১২টা নাগাদ কম্পন অনুভূত হয়েছিল। সেবার কম্পনের উৎসস্থল ছিল ভুটানের থিম্ফু। সেবারও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন উত্তরবঙ্গের বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+