Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja 2024: কম খরচে বেড়িয়ে আসার সরকারি সুবিধা, 'সবুজের হাতছানি' আনল লোভনীয় সুযোগ

Durga Puja 2024: সামনেই পুজো! লম্বা ছুটি। আর সেই সময় বহু মানুষ বেড়াতে যান। আর তার আগে পর্যটকদের সুবিধার্থে চালু করা হচ্ছে 'সবুজের হাতছানি'। ২৮ সিটের সরকারি বাসকে 'সবুজের হাতছানি'র জন্য ব্যবহার করা হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবার ভ্রমণ পিপাসুদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত ছুটি কাটানোর সুযোগ।

পুজোর আগে পর্যটকদের সুবিধার্থে জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র থাকা খাওয়া গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ির শান্তি পাড়া ডিপো। অল্প খরচে লাভা, বিন্দু, জয়ন্তী, রাজাভাত খাওয়া, জলদাপাড়া সহ একাধিক পর্যটক কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। গত বছর সিকিমের বন্যার কারণে সমস্যা হয়েছিল। এবছর প্রচারে জোর দেওয়া হয়েছে জানালেন চেয়ারম্যান।

Durga Puja

তিনি বলেন, "অল্প খরচে পর্যটকরা সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন। এছাড়া কিছু পর্যটন কেন্দ্রে থাকার ব্যবস্থাও রয়েছে। নাম দেওয়া হয়েছে- 'সবুজের হাতছানি'। এবছর প্রচারে জোর দেওয়া হয়েছে।" বৃহস্পতিবার তিনি জলপাইগুড়ি ডিপো পরিদর্শন করেন। যাত্রী ও ডিপোর কর্মীদের সঙ্গে কথা বললেন তিনি।

এদিকে, জলপাইগুড়ির হলদিবাড়ির সরকারি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ির শান্তি পাড়া ডিপো। যানজট এড়াতে শহরের উপর দিয়ে ব্যস্ত সময়ে বাস চালানো যাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে জলপাইগুড়ি প্রশাসন। এই কারণে ঘুরপথে মোহিতনগর ৭৩ মোড় হয়ে বাড়তি ৬ কিলোমিটার বেশি যাতায়াত করছে বাস।

আগে জলপাইগুড়ি থেকে ২৬ কিলোমিটার যাত্রাপথ ছিল হলদিবাড়ির, ভাড়া ছিল ২৪ টাকা। এখন বেড়ে হয়েছে ৩২ কিলোমিটার। এই কারণে ভাড়া ২৮ টাকা করা হয়েছে জানালেন এনবিএসটি চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। চেয়ারম্যান বলেন, "২৬ অগস্ট থেকে জলপাইগুড়ি হলদিবাড়ি যাত্রী ভাড়া মোহিত নগর, ৭৩ মোড় দিয়ে গেলে ২৮ টাকা দিতে হবে। কারণ যাত্রাপথ বেড়েছে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+