প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ, পাহাড়ে ধস, সিকিম যাওয়ার সড়ক বন্ধ
রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ডুয়ার্সের পাশাপাশি পাহাড়েও পরিস্থিতি সংকটজনক আকার নিয়েছে। জাতীয় সড়কে ধস নেমেেছ। শ্বেতীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে গিয়ে বিপত্তি। মেরামাতি ও দুর্ঘটনার আশঙ্কায় এই রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ করল জেলা প্রশাসন।
রাতভর প্রবল বৃষ্টিতে হঠাৎ করেই পাহাড়ের রাস্তার একাংশে ধস নেমে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় এই পথে গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন ধসটি নামে ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতরঝোরা এলাকায়।

এই পথে যাতায়াত সম্পুর্ন নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প পথে যাতায়াতের আবেদন করা হয়েছে। মুলত জরুরী সংস্কারের জন্য রাস্তাটি সম্পুর্ন বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। যতক্ষণ রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কয়েকটি বিকল্প পথে যাতায়াতের কথা বলা হয়েছে সেগুলি হল
তিস্তা থেকে কার্শিয়াং হয়ে শিলিগুড়ির দিকে ডাইভারশন। সাংসে থেকে লাভা-গোরুবাথান হয়ে ডাইভারশন - সেভকের করোনেশন সেতু হয়ে। অপরদিকে সিকিম থেকে শিলিগুড়ির দিকে ভারী যানবাহনের জন্য চিত্রে ফটাক- কালিম্পং টাউন- লাভা গোরুবাথান রোড- করোনেশন ব্রিজ- হয়ে শিলিগুড়ির দিকে। তবে ভারী যান চলাচলের ক্ষেত্রে জন্য সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টার পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছো। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত প্রশাসন এই বার্তা দেওয়ার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছে।
এদিকে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে পাহাড়ে। পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। তার জেরে নতুন করে ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকরা আসতে না পারলে বুকিং বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications