সিতরাংয়ের দাপটে ভাঙল সাত লাখি প্যান্ডেল, গুঁড়িয়ে গেল বুর্জ খলিফা
সিতরাংয়ের দাপটে ভাঙল সাত লাখি প্যান্ডেল, গুঁড়িয়ে গেল বুর্জ খলিফা
সিতরাংয়ের দাপট ক্রমশ বাড়ছে। বাড়ছে ঝড়ের দাপটও। হাওয়া বইছে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। সিতরাংয়ের দাপট থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। উত্তর পূর্বের একাধিক রাজ্যে সতর্কতা জারি করেছে আইএমডি। ঝড়ের দাপটে কালীপুজোর মণ্ডপ ভেঙে পড়ল। কোচবিহারের দিনহাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বুর্জ খলিফা।

সবে সাজিয়ে গুছিয়ে জমে উঠেছিল কালী পুজোর প্রস্তুতি। কিস্তু শুরুতেই সবটা শেষ করে দিল সিতরাংয়ের তাণ্ডব। ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়েছে সাত লাখি প্যাণ্ডেল। বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছিল মণ্ডপ। পুজো শুরুর আগেই হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কালীপুজোর মণ্ডপ। এত টাকা খরচ করে তৈরি করা মণ্ডপ দেখতে সবে ভিড় করছিলেন দর্শনার্থীরা। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে মণ্ডপ।
বাঁশ টিন কাপড় দিয়ে দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি করা হয়েছিল এই মণ্ডপ। তার উপরে ছিল আলোক সজ্জা। গতকাল থেকেই প্যাণ্ডেল দেখতে ভিড় করতে শুরু করেছিল। কিন্তু পুজো জমে ওঠার আগেই শুরু হয়ে যায় পুজো মণ্ডপ। সকাল থেকেই হাওয়ার দাপট বাড়ছিল উত্তরবঙ্গে। তারপরেই হাওয়ার তীব্রতা বাড়তে শুরু করে। তারপরেই দুপুরের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সাত লাখি প্যাণ্ডেল নিমেষে তাসের ঘরের মত গুঁড়িয়ে িগয়েছে।
সিতরাংয়ের প্রভাবে অনেক কালীপুজোর প্যান্ডেলে আঘাত হানতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যাণ্ডেল ভেঙে পড়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন ক্লাব উদ্যোক্তারা।












Click it and Unblock the Notifications