Dooars Rain: ডুয়ার্সে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? জেনে রাখুন এগুলি

প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে আলিপুরদুয়ারও। জঙ্গলের কারণে ডুয়ার্সে প্রতিবছরই বেশি বৃষ্টি হয়। এবারও তার পরিবর্তন হয়নি।

বুধবার রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের বেশ কিছু এলাকা। বহু বাড়িও এখন পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা আব্দুল পাড়া, মঙ্গলবাড়ী এলাকার মহাকাল পাড়া, উত্তর ধুপঝোড়া নিতেন পাড়া, দক্ষিণ ধুপঝোড়ার মনশ্বর পাড়া এলাকার বহু বাড়ি জলমগ্ন।

Dooars Rain

বুধবার রাতভর মুষলধারে বৃষ্টি হয়। মূলত ওই এলাকাগুলোতে জল নিকাশির কোন ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা বলে বাসিন্দারা অভিযোগ করেন। মঙ্গলবাড়ীর বাসিন্দা সৌরভ দে জানান, অনেকেই এলাকায় বাড়ি করেছে নিকাশি নালা বন্ধ করে দিয়ে। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার ফলে জল বের হতে পারছে না। তাই মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে ।

একই পরিস্থিতি উত্তর ধুপঝোড়া নিতেন পাড়া এলাকায়ও। সেখানেও কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। এদিন সকাল থেকেই ওই দুই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব পরিদর্শনে যান। বেলা বাড়ার সাথে সাথে যদিও জল অনেকটা কমতে শুরু করেছে। যাবতীয় পরিস্থিতির উপর নজর রাখছে মেটেলি ব্লক প্রশাসন।

Dooars Rain

একটানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। লাল-কমলা সতর্কতা জারি হয়েছে বিভিন্ন জেলায়। জানা যাচ্ছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি। এছাড়াও আজ ৪ জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আগামিকাল উত্তরের ২ জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। তারমধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের ৩ জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+