ফার্স্ট ফ্ল্যাশ তো অনেক খেয়েছেন কিন্তু 'মুনলিট টি'-র স্বাদ নিয়েছেন কি? স্বাদে যেকোনও চা-কে টেক্কা দিতে পারে

দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চা বাগানে চা পাতা উত্তোলন

চা প্রিয় বাঙালি। চায়ে কাপে তুফান তোলা বাঙালি। দার্জিলিং থেকে অসম টি কোনও চায়ের স্বাদ নিতেই তাঁরা ছাড়েন না। এমনই যাঁরা চা প্রেমিক তাঁরা কি জানেন মুনলিট টি-র কথা। অনেকেই ফার্স্ট ফ্ল্যাশ, মকাইবাড়ি চায়ের কথা শুনেছেন। দার্জিলিং টি তো জানেনই কিন্তু মুনলিট টি। অনেকেই ভাববেন মুনলাইট টি আবার কী হয়। চাঁদের আলোয় বসে চা পান। একেবারেই না।

মুনলিট টি

মুনলিট টি

মুনলিট টি। অনেকেই প্রথম শুনছেন কথাটা। ফার্স্ট ফ্ল্যাশের চা পানের জন্য পকেট থেকে মোটা টাকা খসাতে হয়। ফার্স্ট ফ্ল্যাশের অর্ধেক চাই চলে যায় বিদেশে। দেশে খুব কমই ফার্স্ট ফ্ল্যাশের চা পাওয়া যায়। কিন্তু মুন লাইট টি -টা কী। এটা হল পূর্ণিমার রাতে আলোয় যে চা পাতা চাবাগান থেকে তোলা হয় সেই চা কে বলা হয় মুন লাইট টি। চাঁদের আলোয় চা চাষ। স্বাদে গন্ধে যা যেকোনও চাকে হার মানাতে পারে। একটাই সুগন্ধী যার স্বাদ নাকি ভোলা যায় না।

কোথায় হয় এই মুনলাইট চা

কোথায় হয় এই মুনলাইট চা

সম্প্রতি আলিপুরদুয়ারে এই চাঁদের আলোয় চা-চাষ শুরু হয়েছে। দোল পূর্ণিমার চাঁদের সোনালী আলোয় চলছে দুটি পাতা একটি কুঁড়ি সংগ্রহের কাজ। ডুয়ার্সে এই নিয়ে দ্বিতীয় বছর ওই ধরনের চা পাতা তোলার কাজ শুরু করেছে ডুয়ার্সের মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষ। যার পোশাকি নাম 'মুন লিট টি প্লাকিং'। কারখানায় ওই বিশেষ দিনে তোলা কাঁচা চা পাতা দিয়ে যে চা তৈরি হবে চায়ের বাজারে তার নাম হবে 'মুনলিট টি'।যা স্বাদে গন্ধে টেক্কা দেবে অন্যান্য সমস্ত চা কে।

কী বলছেন বিশেষজ্ঞরা

কী বলছেন বিশেষজ্ঞরা

চা বিশেষজ্ঞরা বলছেন জোৎস্নায় তোলা চায়ে পাতায় এক অদ্ভুত ধরনের অ্যারোমা তৈরি হয় প্রাকৃতিক উপায়েই। কারখানায় প্রস্তুতির পর ওই অ্যারোমা এক নতুন মাত্রা পায়। এখন থেকে বছরের প্রতি পূর্ণিমার রাতে কাঁচা চা পাতা তুলে তা বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে ওই চা বাগান। তবে সাধারণ যে কোনো চায়ের থেকে মুনলিট টির দাম অনেকটাই বেশি হবে। দোল পূর্ণিমার রাতে সোনালী আলো গায়ে মেখে পরম উৎসাহে ওই অভিনব চায়ের উৎসবে সামিল হয়েছিলেন ওই চা বাগানের শ্রমিকরা। চাঁদের আলোর উপর ভরসা না রেখে বাগানটির কয়েকটি নির্দিষ্ট সেকশনে শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জ্বালানো হয়েছিল বিশাল বিশাল মশাল। শ্রমিকদের দেওয়া হয়েছে বিশেষ টর্চ লাইট। তাতে নিরাপত্তার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতাও অনেকটাই বেড়ে যায়।

উৎসবের রঙে চা পাতা উত্তোলন

উৎসবের রঙে চা পাতা উত্তোলন

চা বস্তিগুলিতে তেমন ধুমধাম করে দোল উদযাপন করা হয় না। কিন্তু মুনলিট চা উত্তোলনকে কেন্দ্র করে এবার যেন উৎসবের আমেজে মেতেছিল ডুয়ার্সের এই চা বাগানটি। পূর্ণিমার চাঁদের আলো আর কাঁচা চায়ের গাঢ় সবুজ রং। আর দোলপূর্ণিমাতে বাগানের ১০ হেক্টর এলাকা জুড়ে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে সারা রাতধরে চললো মুন লিট চা পাতা তোলার কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+