Hydrogen Train in Darjeeling: দার্জিলিংয়ে ছুটবে হাইড্রোজেন ট্রেন! জানেন এই ট্রেন কেন এত গুরুত্বপূর্ণ
Hydrogen Train in Darjeeling: বন্দে ভারত (Vande bharat) পর ভারতীয় রেলের (Indian Rail) ট্র্যাকে ছুটবে আরও আধুনিক ট্রেন! আর সেই লক্ষ্যেই চলছে কাজ। তবে খুব শীঘ্রই হাইড্রোজেন ট্রেন রেল ট্র্যাকে নামানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে।
যা খবর, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে সম্ভবত পাকাপাকি ভাবে ভারতের ট্র্যাকে ছুটবে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও হাইড্রোজের ট্রেন ছুটবে বলে খবর। দার্জিলিং হিমালয়ন রেলওয়ের (Darjeeling Himalayan Railway) মধ্যে এই ট্রেন চলবে বলে খবর।

Hydrogen Train in Darjeeling: এই ট্রেনের বৈশিষ্ট কি জানেন?
এই ট্রেনগুলিকে হাইড্রেল বলা হয়। এই ট্রেনগুলিতে হাইড্রোজেনকে (Hydrogen Train) জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই ট্রেনগুলি কার্বন ডাউ অক্সাইড পরিবেশে কোনও ভাবে ছড়ায় না। এমনকি নাইট্রোজেন অক্সাইড বা কণা পদার্থের মতো ক্ষতিকারক গ্যাস নির্গত করে না।
ফলে অনেক বেশি পরিবেশবান্ধব। এমনকি কোনও আওয়াজ করে না এই এই ট্রেন। আগামিদিনে ভারতীয় রেলকে গ্রিন ইন্ডিয়া হিসাবে তুলে ধরা হবে। কিন্তু একটাই চ্যালেঞ্জ। এই ট্রেন বানাতে অনেক টাকা খরচ হয়। কিন্তু মেক ইন ইন্ডিয়া এই ট্রেনগুলি ভারতেই তৈরি করা হচ্ছে।
Hydrogen Train In Bengal: ডিজেলের ইঞ্জিনের থেকে অনেক বেশি দামি
রিসার্চ এবং রেটিং এজেন্সি আইসিআইএ'য়ের তথ্য অনুযায়ী, ভারতে গ্রিন হাইড্রোজেনের দাম প্রতি কিলোগ্রাম ৪৯২ টাকা। ফলে হাইড্রোজেন ইঞ্জিনের (Hydrogen) অপারেটিং খরচ একটি ডিজেল ইঞ্জিনের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি হবে। যদিও খরচ কমাতে নানারকম পরীক্ষা চালানো হচ্ছে।
এক বক্তব্যে রেলমন্ত্রী (Rail minister) অশ্বিনী বৈষ্ণব জানান, হাইড্রোজেন জ্বালানীতে চলবে এমন একটি প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে রেলের একটি কারখানায়। আর সেটির পরীক্ষা হরিয়ানাতে করা হবে।
Hydrogen Train in Darjeeling: কোন রাজ্যে চলবে এই ট্রেন
হাইড্রোজেন ট্রেন একাধিক রাজ্যে চলবে। যেমন দার্জিলিং-হিমালায়ন রেলওয়ে (Darjeeling Himalayan Railway), নীলগিরি মাউটেন রেলওয়ে, কালকা শিমলা রেলওয়ে ওয়াই, মাথেরান হিল রেলওয়ে, কাগড়া ঘাঁটি, বিলমোরা বাঘই এবং মারওয়ার-দেবগড় মাদেরিয়ার মতো জায়গাতেও চলবে হাইড্রোজেন ট্রেন।
রেলমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক ভাবে এই জায়গাগুলি তালিকায় থাকলে আগামিদিনে সমস্ত রাজ্যেই হাইড্রোজেন ট্রেন চলবে। বলে রাখা প্রয়োজন, দার্জিলিং-হিমালায়ন রেলওয়ে শিলিগুড়ি থেকে বিস্তৃত। যা দার্জিলিং পর্যন্ত ছড়িয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications