উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ, সতর্কতা জারি পাহাড়ে
উত্তরবঙ্গে কি আবার ঘনিয়ে আসছে দুর্যোগ?ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে পার্বত্য এলাকা? সেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে৷ আজ রবিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে স্থান করছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির দ্রুকুটি।

আজ রবিবার থেকেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
গত সপ্তাহ উত্তরবঙ্গে বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত হয়েছে। কার্শিয়াংয়ের কাছে জাতীয় সড়কে ধস নামে। যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এবার তেমন ঘটনা ঘটলে কী হবে? তাই ঘিরে দুশ্চিন্তা চলছে। গোটা উত্তর ভারত জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। উত্তর ভারতের একাধিক জায়গায় ধস নামছে। সিকিমেও বেশ কিছু জায়গায় ধস নামতে দেখা গিয়েছে। ফলে উত্তরবঙ্গে আশঙ্কা ঘনিয়ে থাকছে৷
বৃষ্টির কারণে তিস্তা নদীতে জলস্তর বেড়েছে। তিস্তা বাজার সংলগ্ন এলাকায় নদী ফুঁসছে৷ আজ রবিবার কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী কাল সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হবে।
মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সর্তকতা জারি থাকবে। বুধবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই। পরিস্থিতির দিকে নজর রাখতে প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications