তৃণমূলকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না, শিলিগুড়ির চা চক্রে যোগ দিয়ে বার্তা দিলীপের

তৃণমূল চেষ্টা করছে, যেন আমরা নির্বাচনে না দাঁড়াই এবং সাধারণ মানুষ যেন পঞ্চায়েত নির্বাচনে ভোট না দেয় বিজেপিকে। তারা ফাঁকা মাঠে গোল দিতে চাইছে।

তৃণমূল চাইছে মাঠা ফাঁকা করে গোল দিতে। কিন্তু তা আর হবে না। ভেবেছে কেন্দ্রীয়মন্ত্রীর উপর হামলা করে বিজেপিকে ভয় পাইয়ে দেবে। কিন্তু আমরা ভয় পাবো না, আরও সঙ্ঘবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ব লড়াইয়ে। রবিবার শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের চা চক্রে যোগ দিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপি ছেড়ে যাওয়ার পাত্র নয়

বিজেপি ছেড়ে যাওয়ার পাত্র নয়

রবিবার শিলিগুড়ি পার্কের সামনে চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, গ্রামে গ্রামে দালাল ও চোরেরা ছড়িয়ে রয়েছে। তারা আবার চাইছে ভয় দেখিয়ে নির্বাচনী ফায়দা তুলতে। কিন্তু বিজেপি ছেড়ে যাওয়ার পাত্র নয়। বিনা যুদ্ধে একাংশ জমিও ছাড়বে না বিজেপি।

ফাঁকা মাঠে গোল দিতে চাইছে, সেটা হবে না

ফাঁকা মাঠে গোল দিতে চাইছে, সেটা হবে না

দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় দিলীপ ঘোষ বলেন, বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল চেষ্টা করছে, যেন আমরা নির্বাচনে না দাঁড়াই এবং সাধারণ মানুষ যেন পঞ্চায়েত নির্বাচনে ভোট না দেয় বিজেপিকে। তারা ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। তবে সেটা কখনোই হবে না।

রাজ্যকে সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল

রাজ্যকে সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেন, তৃণমূলের শাসনামনে বাংলা এমন একটা রাজ্যে পরিণত হয়েছে যে, এখানে মন্ত্রীদেরও সুরক্ষা নেই। মন্ত্রীর গাড়ির লক্ষ্য করে বোমাবাজি হচ্ছে, পাথরবৃষ্টি হচ্ছে। রাজ্যকে সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল। ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে কাজ হাসিল করতে উদ্যত তারা।

বিজেপি কার্যকর্তাদের সঙ্গে চা চক্রে দিলীপ

বিজেপি কার্যকর্তাদের সঙ্গে চা চক্রে দিলীপ

এদিন জেলা বিজেপি কার্যকর্তাদের সঙ্গে চা চক্রে দিলীপ ঘোষ এভাবেই একহাত নেন তৃণমূলকে। তারপর তিনি জেলা বিজেপি কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শিলিগুড়ির আশিঘর মোড়ে তিনি জেলা কার্যকর্তাদের সঙ্গে চা চক্রে যোগদান করেন। রবিবার সকালে শিলিগুড়ির ২৩নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি পার্কের সামনে ফের চা চক্রে আসেন দিলীপ ঘোষ।

দিলীপের চা চক্রে উপস্থিত ছিলেন যাঁরা

দিলীপের চা চক্রে উপস্থিত ছিলেন যাঁরা

এছাড়াও এদিনের চা চক্রে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা দার্জিলিং জেলা সমতলের বিজেপি সভাপতি আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়-সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থকেরা।

বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মন কি বাতে

বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মন কি বাতে

তারপর দার্জিলিং জেলা বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মন কি বাত অনুষ্ঠান দেখেন দিলীপ ঘোষ। শিলিগুড়ির বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের কাছে টিভি লাগিয়ে দার্জিলিং জেলা ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে মন কি বাত অনুষ্ঠান দেখেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+