Dhupguri By Election Results 2023: হতে পারে কারচুপি! ধুপগুড়ির ফল ঘোষণার আগে শঙ্কা বিজেপিতে

Dhupguri By Election Results 2023: আর মাত্র কয়েক ঘণ্টা! রাত পোহালেই ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফলাফল। বিজেপি-তৃণমূল সহ সাত প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোট গননার মধ্যে দিয়ে। শেষ হাসি হাসবে কে? উত্তরবঙ্গ জুড়ে চাপা টেনশন। আর এর মধ্যেই গননায় কারচুপির আশঙ্কা করছে জলপাইগুড়ি জেলা বিজেপি।

বিগত দিনের অভিজ্ঞতা থেকেই এহেন আশঙ্কা বলে দাবি বিজেপির (Bengal BJP)। আর সেই আশঙ্কা থেকেই ধূপগুড়ি নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভার কৈলাশ সুকদেও পাগাড়ে'র সঙ্গে এদিন দেখা করেন বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।

Dhupguri By Election Results 2023:

শুধু তাই নয়, তাঁর কাছে ভোট (Dhupguri By Election Results 2023) কারচুপির আশঙ্কাও প্রকাশ করলেন তিনি। ফলাফল ঘোষণার আগে এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

যদিও বিজেপির এহেন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব (TMC)। মানুষের রায়ে তারাই জিতবেন বলে দাবি। অন্যদিকে জয়ন্ত কুমার রায় বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে গননা কেন্দ্রের ঘটনাগুলি থেকেই কারচুপির আশঙ্কা। যে কারনে জেনারেল অবজার্ভারের কাছে বেশ কয়েকটি দাবি রাখা হয়েছে। বিশেষ করে গননার কাজ যাতে সঠিক ভাবে করা হয় তার জন্য বেশ কয়েকটি দাবিও তুলে ধরেছেন তিনি।

যার মধ্যে গননা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে বেশি সংখ্যায় রাখতে হবে। যারা গননা কেন্দ্রে ঢুকবেন তাদের বৈধ পরিচয় পত্র সঠিক ভাবে দেখে তবেই ঢুকতে দিতে হবে। খাবার জন্য কর্মীরা গননা কেন্দ্রের বাইরে আসবেন। সেক্ষেত্রেও যাতে আই কার্ড দেখে ঢোকানো হয় সেই আবেদন জানানো হয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি দাবিও কমিশনের অভার্জাভারের কাছে রাখা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। তবুও পরিস্থিতির নজর রাখছেন তারা। উল্লেখ্য, মোটের উপর ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাসে গনানার কাজ করা হবে। আর এই গণনার জন্যে কড়া নিরাপত্তা জেলাজুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+