Dhupguri By Election Results 2023: সাগরদিঘি মডেল ফেল, অভিষেকের মহকুমা ঘোষণার প্রতিশ্রুতিতেই কেল্লা ফতে
ধূপগুড়িতে বিপুল জয় তৃণমূলের। বিজেপির কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়েছে ধূপগুড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা ঘোষণার প্রতিশ্রুতিই যে ভোট বাক্সে প্রতিফলন ঘটিয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে। ধূপগুড়ি পুনরুদ্ধার করে ভোট প্রতিশ্রুতি পূরণের বার্তা তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়ের।
ভোট প্রচারে অভিষেকের সঙ্গে শুভেন্দুর প্রচার যুদ্ধ চরমে উঠেছিল। ধূপগুড়ি উপনির্বাচন ছিল বিজেপি-তৃণমূল উভয়ের কাছেই ছিল লোকসভা ভোটের অ্যাসিড টেস্ট। রাজবংশী ভোট থেকে শুরু করে চা বাগানের শ্রমিকদের ভোট কার দিকে ঝুঁকবেন সেখানকার মানুষ সেটা নিয়ে ছিল টানটান উত্তেজনা। অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভায় প্রার্থী করলেও রাজবংশীদের ভোট কি দখল করতে পেরেছে। ধূপগুড়িতে তৃণমূলের এই জয়ের পর এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় জলীয় কর্মীদের শুেভচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, প্রতিহিংসা আর ঘৃণার রাজনীতির কাছে উন্নয়নের রাজনীতির জয় হয়েছে। ধূপগুড়ির মানুষের উন্নয়নের জন্য কাজ করবে তৃণমূল কংগ্রেস। মানুষ উন্নয়নের জন্য রায় দিয়েছে বলে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জয়কে ঐতিহাসিক জয় বলে মন্তব্য করেছেন। বিশেষ করে লোকসভা ভোটের আগে ধূপগুড়ির এই জয়কে বড় সাফল্য বলে মনে করছেন তিনি। ২০১৪-র লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের জয় বলে মন্তব্য করেছেন তিনি। ধূপগুড়ির জয় দিয়েই উত্তরবঙ্গে ঘাঁটি শক্ত করতে শুরু করবে তৃণমূল কংগ্রেস।
পরাজিত বিজেপি প্রার্থী নিজেই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা ঘোষণার প্রতিশ্রুতির কারণেই এই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ বেলা প্রচারে গিয়ে বলেছিেলন ভোট প্রতিশ্রুতি নয় তৃণমূল কংগ্রেস করে দেখানোয় বিশ্বাসী। সেকারণেই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা করে দেখানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর তাতেই কামাল হয়ে গিয়েছে। ধূপগুড়ি পুনরুদ্ধার করে ছেড়েছেন তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications