Dhupguri By Election: রাস্তায় কোন্দল! বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতিকে লাথি যুব মোর্চা সভাপতির
Dhupguri Assembly By Election 2023: ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর সেদিনে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি প্রার্থী তাপসী রায় জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন বৃহস্পতিবার দুপুরে।
আর সেই সময় মিছিলে ঢুকে জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী বিজেপি প্রার্থী তাপসী রায় ও বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীকে ফুল দিতে যান।

আর সেই সময় বাপী গোস্বামী অলোক চক্রবর্তীকে মিছিলের সামনে থেকে হঠাত করেই ধাক্কা দিয়ে ফেলে দেন। ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান অলোক বাবু। এরপর অলোক চক্রবর্তীকে লাথি মারতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষকে। রীতিমতো দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এর সামনেই মারধর করা হয়।পরবর্তীতে সেখান থেকে চলে যান বিজেপি নেতা তথা জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী।
এদিকে অলোক চক্রবর্তীর দাবি, তাকে বিজেপি বহিস্কার করেছে এরকম কোনো চিঠি তিনি পাননি। তিনি বলেন," শহীদ পরিবারের সদস্যাকে বিজেপি প্রার্থী করেছে। তাকে আগাম শুভেচ্ছা জানাতে এবং তাকে দেখতেই আমি এসেছিলাম।তবে আজ যেই ঘটনা ঘটলো সেটা সাধারণ কর্মীরা বিচার করবে।"
যদিও এই বিষয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী কোনো মন্তব্য করেনি। তবে সাংসদ ডা: জয়েন্ত কুমার রায় বলেন বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এদের ব্যক্তি গত কোন বিষয় রয়েছে কিনা তার জানা নেই। তা ছাড়া তার রাজনৈতিক বিষয়ে সাথে ওই বিষয় তিনি জড়াতে চাইছেন না বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications