Dhupguri By Election 2023: পঞ্চায়েতের পুনরাবৃত্তি চায় না কমিশন, বুথের নিরাপত্তায় চারজন সেন্ট্রাল ফোর্স
Dhupguri By Election 2023: রাত পোহালেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। তার আগে নির্বাচনের চুড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করছে জলপাইগুড়ি জেলা নির্বাচন দফতর। বছর ঘুরলেই লোকসসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন বড় ফ্যাক্টার।
শাসক তৃণমূল তো বটেই, বিরোধীদের কাছেও বড় চ্যালেঞ্জ এই নির্বাচন। বিশেষ করে বিজেপির কাছে। উত্তরবঙ্গ নিজেদের শক্তঘাঁটি বলেই দাবি করে বিজেপি। আর সেখানেই উপ নির্বাচন (Dhupguri By Election 2023) । আর সেই জায়গায় পদ্মফুল মরিয়া শুভেন্দু-সুকান্তরা। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বিশেষ করে জঙ্গলের ভেতরে থাকা বুথগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভোট গ্রহণ কর্মীদের নিরাপত্তার জন্য বনকর্মীদের দিয়ে পেট্রোলিং করানো হচ্ছে। পাশাপাশি এসকট করেও কর্মীদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত এলাকায় হাতির উপদ্রব রয়েছে।
তবে হাতি করিডোর থাকার জন্য হাতির দলের লোকেশনের বিষয়েও খোঁজ খবর করা হচ্ছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা। অন্যদিকে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে (Dhupguri By Election 2023) মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। এছাড়াও এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।
জেলা নির্বাচন দফতর সুত্রের খবর, মোট ২৬০ টি বুথে মধ্যে ৭২ টি বুথকে স্পর্শ কাতর বলে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। ওই বুথগুলিতে নিরাপত্তার জন্যে চার জন করে আধাসামরিক বাহিনীর জওয়ানকে দায়িত্বে রাখা হচ্ছে। যদিও ২৬০ টি বুথেই ক্যামেরা পাশাপাশি ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজর রাখার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
এর থেকে বাদ রাখা হয়নি ২ টি মডেল বুথকেও। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে অশান্তির ঘটনা ঘটেছে। এই অবস্থায় ভোট হচ্ছে ধুপগুড়িতে (Dhupguri By Election 2023)। ফলে যে কোনও ধরনের অশান্তি এড়াতে তৎপর জেলা প্রশাসন। ৩০ কোম্পানি আধাসামরিক বাহিনী ইতিমধ্যে চলে এসেছে ধুপগুড়িতে। চলছে পেট্রোলিং এবং রুটমার্চ।
দফতরের বক্তব্য ২৬০ টি বুথে মোট ভোট গ্রহণ কর্মীর সংখ্যা ১২০০ জন। এর মধ্যে ২০ শতাংশ কর্মীকে রিজার্ভে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধান করবেন ভোটারেরা।












Click it and Unblock the Notifications