Dhupguri Assembly By Elections: ইস্তফা বিজেপি বিধায়কের! পদত্যাগ পত্রে কী লিখলেন তিনি?

Dhupguri Assembly By Elections 2023: সামনেই ধূপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহ! গত কয়েকদিনে একাধিক পদাধিকারী পদত্যাগ করেছেন। রয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি, দলের মহিলা মোর্চা সহ একধিক পদাধিকারী। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও বিধায়ক। সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন দুর্গা মুর্মু। যিনি ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক ( Bjp MLA)।

হঠাত করে সংগঠনের দায়িত্ব থেকে দুর্গা মুর্মুর ইস্তফা উত্তরবঙ্গে ( North Bengal) বিজেপির ( Bjp) বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। বিশেষ করে উপ নির্বাচনের আগে এভাবে বিজেপি নেতাদের পদত্যাগের হিড়িক ঘিরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন এমন অবস্থা? জানা গিয়েছে, শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে আনন্দময় বর্মণকে। যিনি মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক।

Dhupguri Assembly By Elections

সেই জায়গায় নিয়ে আসা হয়েছে অরুণ মণ্ডলকে। যিনি দলের রাজ্য কিসান মোর্চার সাধারণ সম্পাদক। আর তা নিয়ে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিশেষ করে নিচুতলার কর্মীরা এই বিষয়ে রীতিমত ক্ষুব্ধ হন। অভিযোগ, দায়িত্ব নেওয়ার পরে দলের মধ্যে একনায়কতন্ত্র চালাচ্ছেন অরুণ মণ্ডল। এই বিষয়ে কারোর কথাই তিনি শুনছেন না বলেও অভিযোগ।

Dhupguri Assembly By Elections

আর এই অভিযোগ ঘিরেই উত্তরের বঙ্গ বিজেপিতে তীব্র মনোমালিন্য। যদিও সমস্যা মেটাতে চেষ্টা করেন শীর্ষনেতারা। কিন্তু তাতে পিরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং ক্ষোভ আরও বেড়েছে। আর এরপরেই একাধিক পদাধীকারির পদত্যাগ। আর সেই তালিকায় যোগ দিলেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়কও। ইতিমধ্যে ইস্তফাপত্র ওয়ান ইন্ডিয়া বাংলার হাতে এসেছে। সেখানে অবশ্য ক্ষোভের কথা উল্লেখ করেননি বিধায়ক। যদিও সেখানে বিধানসভা এবং নিজের নির্বাচনী কেন্দ্রের কাজে ব্যস্ত থাকার কথা উল্লেখ করেছেন তিনি। আর সেই কারনেই অব্যাহতি দেওয়ার ইচ্ছাপ্রকাশ বলেও পদত্যাগ পত্রের উল্লেখ বিধায়কের।

উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি। আর সেখানেই এমন কোন্দলকে তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+