বিক্রির আগে দার্জিলিং-এ উদ্ধার হরিণের চামড়া, শিং ও কোবরার তেল! গ্রেফতার দুই
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দার্জিলিং-এর বনবিভাগের র্যাপিড রেসপন্স স্কোয়াডের অভিযান। শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে উদ্ধার ৩৫০ মিনি কোবরার তেল, চারটি হরিণের চামড়া এবং তিনটি সিং।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন উত্তর প্রদেশ এবং অপরজন বিহারের বাসিন্দা। এদিন গ্রেপতার তকরা হয়েছে উত্তর প্রদেশের খলিলাবাদের যুবক সিকেন্দার কুমারকে। গ্রেফতার করা হয়েছে বিহারের যুবক সঞ্জু বৈধকে।

ধৃত দুজনকেই মঙ্গলবার শিলিগুড়ির এসিজেএম আদালতে হাজির করানো হবে। জানিয়েছেন রেঞ্জ অফিসার দীপক রাসাইলি।












Click it and Unblock the Notifications