Loksabha Vote 2024: একসঙ্গে কংগ্রেসের দাপুটে নেত্রী, সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন প্রিয় জায়া
কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জি এস এফ পি স্কুলে ৮৩ নম্বর বুথে ছেলে প্রীয়দীপ দাশমুন্সিকে সাথে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সী। সর্বভারতীয় কংগ্রেস দল তাকে ভারতবর্ষের তিন টি রাজ্যে নির্বাচনের দায়িত্ব দিয়েছে।
নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিতে পারেন নি। আজ ভোট। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতেই তিনি ভোট দিলেন দীর্ঘ একঘন্টা ভোট দেবার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। ইভেএম মেশিন খারাপ থাকার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে। কংগ্রেস দল ইভিএম ভোট না করে ব্যলটে ফিরে যাবার দাবি করলেও নির্বাচন কমিশন সেই দাবিকে মান্যতা দেয়। নির্বাচন কমিশন বিজেপি কথা মত চলে বলে অভিযোগ করেছেন তিনি।

একসঙ্গে কালিয়াগঞ্জে দাপুটে নেত্রী ছিলেন তিনি। কংগ্রেসের প্রবীণ নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী তিনি। অভিনয় জগতের সঙ্গেও তাঁর যোগ ছিল। প্রিয়রঞ্জন দাসমুন্সির দ্বিতীয় স্ত্রী িছলেন তিনি। তাঁর প্রয়াণের আগে থেকেই কালিয়াগঞ্জে কংগ্রেসের নেত্রী হয়ে উঠেছিলেন তিনি। কংগ্রেসের প্রথম সারির নেত্রীদের মধ্যে তাঁর নাম ছিল।
কিন্তু হঠাৎ করেই যেন রাজনীতির আঙিনা থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ২০২১ সালের বিধানসভা ভোট থেকে লোকসভা ভোট কোনও ভোটেই দীপা দাসমুন্সিকে তেমন ভাবে সক্রিয় হয়ে দলের হয়ে কাজ করতে দেখা যায়নি। মানুষের মন থেকে প্রায় হারিয়ে গিেয়ছিলেন তিনি। আবার ভোটের লাইনে তাঁকে দেখে হয়তো মনে করলেন রাজ্যবাসী।












Click it and Unblock the Notifications