দিল্লিতে ভয়াবহ নির্যাতনের শিকার দার্জিলিংয়ের মহিলা, গায়ে ঢালা হত গরম ডাল
দিল্লিতে ভয়াবহ নির্যাতনের শিকার দার্জিলিংয়ের এক মহিলা। তার উপর তীব্র শারীরিক নির্যাতন করা হয়েছে। একাধিক বার ধর্ষণের শিকারও হয়েছেন বলে অভিযোগ। সব থেকে বড় কথা, এই নারকীয় অত্যাচার চালিয়েছেন তারই সঙ্গী। এমনই অভিযোগ সামনে এসেছে।
নাড়িয়ে দেওয়া এই ঘটনাটি নেব সরাই পুলিশ থানা এলাকার। ধর্ষণ ছাড়াও ওই মহিলার উপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালানো হত। গায়ের উপর গরম ডাল ঢেলে দেওয়া হত। এমন ভয়াবহ অভিযোগ সামনে এসেছে।

ওই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন। গত ৩০ জানুয়ারি ঘটনাটি সামনে এসেছে। অভিযুক্ত যুবকের নাম পরশ। ২৮ বছর বয়সী ওই যুবককে গত ২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বিগত তিন - চার মাস আগে ওই মহিলার সঙ্গে যুবকের সঙ্গে পরিচয় গড়ে উঠেছিল। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কাজের সূত্রে তাকে বেঙ্গালুরু পৌঁছানোর কথা ছিল। তারা দুজনে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন বলেও খবর।
যত দিন এগোতে থাকে, তত পরশের শারীরিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। মারধর করা তো চলতই। এছাড়াও একাধিক হিংসাত্মক শারীরিক নির্যাতন শুরু হয়েছিল ওই তরুণীর উপর। এক সপ্তাহ ধরে ওই মহিলার উপর টানা নিগ্রহ হয়েছে। একাধিক বার ধর্ষণের অভিযোগও এসেছে।
শুধু তাই নয়, গায়ের উপর একাধিক জায়গায় গরম ডাল ঢেলে দেওয়া হত। নারকীয় অত্যাচার থেকে বাঁচার জন্য চিৎকার, আর্তনাদ করতেন ওই মহিলা৷ পুলিশের কাছে খবর গিয়েছিল। পুলিশ দ্রুত ওই বাড়িতে পৌছায়। ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরাও ওই মহিলার প্রাথমিক অবস্থা দেখে স্তম্ভিত ছিলেন। কারণ, ওই মহিলার শরীরে ২০ টি ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। গরম ডালের কারণে একাধিক জায়গা পুড়ে গিয়েছে। তার চিকিৎসা চলছে হাসপাতালে।
পুলিশ পরশ নামে ওই সঙ্গীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ধর্ষণ সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পরশ আদপে উত্তরাখণ্ডের বাসিন্দা। দিল্লিতে একটি হোটেলে সে রান্নার কাজের সঙ্গে যুক্ত ছিল।












Click it and Unblock the Notifications