Weather Update: ৩০ ছুঁই ছুঁই দার্জিলিং, শিলিগুড়ি পুড়ছে ৪০ ডিগ্রিতে, গরমে জেরবার শহরে কমছে পর্যটকের সংখ্যা

ভাদ্রের গরমে পুড়ছে গোটা উত্তরবঙ্গ। বৈশাখের গরমকে হার মানিয়ে ভাদ্র মাসে দার্জিলিংয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে। গরমে জেরবার পাহাড়বাসী। শিলিগুড়ির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। গরমে জেরবার দশা। যে গরম বৈশাখে পড়ে সেই গরম ভাদ্রে ভোগ করছেন উত্তরবঙ্গবাসী।

সবে বর্ষার মরশুম কাটিয়ে পর্যটনের মরশুমে ফেরার তোরজোর শুরু করেছিলেন পাহাড়ের বাসিন্দারা। কিন্তু হঠাৎ করে এতোটাই গরম পড়েছে যে নাজেহাল দশা তৈরি হয়েছে সেখানে। যাঁরা এখনই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন গরম থেকে বাঁচার কোনও আশা নেই। গরমে হাসফাঁস দশা রাজ্যবাসীর।

Darjeeling

সেপ্টেম্বর মাসে এমন গরম কখনও দেখেনি পাহাড়। গতবার গরম পড়লেও সেটা বৈশাখ বা জৈষ্ঠ মাসে হয়েছিল। কিন্তু সেপ্টেম্বর মাসে এমন গরম পড়তে পারে তা ভাবতে পারেননি পাহাড়বাসী। এবার আগেই বর্ষা ঢুকে গিয়েছিল উত্তরবঙ্গে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল সেখানে। তিস্তার জল বিপদ সীমার উপর দিয়ে বইছিল। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা।

বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগেই হাসফাঁস করছে পাহাড়। ফ্যান চালিয়েও মিলছে না রেহাই। রোদে পুড়ে যাচ্ছে গা। বর্ষার পরে ঝকঝকে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে যাঁরা দার্জিলিং যাবেন বলে ভাবছেন তাঁরা কিন্তু রেহাই পাবেন না গরম থেকে। কলকাতার থেকে কোনও অংশে কম গরম নয় পাহাড়। শিলিগুড়ির অবস্থা তো আরও খারাপ।

শিলিগুড়ির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সেপ্টেম্বরে বৈশাখ মাসের গরম। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ। প্রসঙ্গত উল্লেখ্য উত্তরপূর্বের সব রাজ্যের অবস্থাই এরকম। সব রাজ্যেই গরম অস্বাভাবিক আকার নিয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। প্রায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। এরকম পরিস্থিতি আগে কখনও হয়নি উত্তর-পূর্ব রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+