Darjeeling Political Scenario: প্রবল শীতে দার্জিলিং'য়ে বড় চমক! ময়দানে ফের অজয়, কী হবে এবার তৃণমূল-বিজেপির?

Darjeeling Political Scenario: পাহাড়ের নতুন রাজনৈতিক দল। দার্জিলিংয়ে আত্মপ্রকাশ পেলো নতুন দলের। নতুন দলের নাম 'ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট'। দার্জিলিঙের জিমখানা ক্লাবে নতুন দলের আত্মপ্রকাশ করে অজয় এডওয়ার্ড। শনিবারই হামরো পার্টি ভেঙে দেন প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড। এরপরেই ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের হাত ধরে এদিন থেকে শুরু হল নতুন রাজনৈতিক দলের পথচলা শুরু।

আর অস্তিত্ব থাকল না হামরো পার্টির। অজয় এডওয়ার্ড এর নতুন দলে একাধি গুরুত্বপূর্ণ মুখকে দেখা গিয়েছে। যেমন প্রদীপ প্রধান, এনবি খাওয়াস, প্রকাশ গুরুং, সারদা রাই সুব্বা, মহেন্দ্র ছেত্রীর মতো পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ (Darjeeling Political Scenario) বেশ কিছু মুখ রয়েছেন।

Darjeeling Political Scenario

শুধু তাই নয়, গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূল সহ অন্যান্য দলের একাধিক নেতানেত্রীরা ইতিমধ্যে নয়া 'ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টে' যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও দাবি করা হয়েছে।।

অজয় এডওয়ার্ড জানিয়েছেন, পাহাড়ের উন্নয়ন এখনও অনেকটাই পিছনে। তাঁদের নতুন এই দল একাধিক ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামবে। এমনকি মানুষের পাশে থাকার চেষ্টা করবে। এছাড়াও আগামী ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। সেই নির্বাচন যে পাখির চোখ তা এদিন স্পষ্ট করে দিয়েছেন অজয় এডওয়ার্ড। ফলে আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতি যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা কার্যত স্পষ্ট।

বলে রাখা প্রয়োজন, পাহাড়ের রাজনীতিতে অজয় এডওয়ার্ডের তৈরি হামরো পার্টি উত্থান ছিল একেবারে চোখে পড়ার মতো। অজয় হামরো পার্টি তৈরি করেন ২০২১ সালের ২৫শে নভেম্বর। দার্জিলিং পুরসভা নির্বাচনে অংশ নেন। প্রথম ভোটেই ছয়ে ছয়। একেবারে একক সংখ্যাগরিষ্ঠত পায় অজয়ের নতুন দল। যা একেবারে চমকে দেয় সবাইকে। পাহাড়ে ছিটকে যায় শাসকদল তৃণমূল। যদিও পুরসভা আগলে রাখতে পারেননি অজয় এডওয়ার্ড।

একের পর এক কাউন্সিলার তৃণমূলে যোগ দেন। প্রেস্টিজিয়াস ফাইটে বড় জয় পান অনীত থাপা। কার্যত কোনঠাসা হয়ে যান হামারো পার্টি সুপ্রিমো। রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয় জল্পনা। আর এর মধ্যেই আরও একবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন অজয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+